ভয়াবহ বাস দুর্ঘটনা তেলেঙ্গানায় (Telangana Accident)। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি লোহার রড বোঝাই লরির পিছনে ধাক্কা মারে ওই বাসটি। লরির থেকে বার হয়ে থাকা লোহার রড বাসের দেওয়াল ভেদ করে এফোঁড় ওফোঁড় করে দেয় একাধিক যাত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয় যাত্রীর। আরও বহু যাত্রী গুরুতর জখম। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনা প্রসঙ্গে দুঃখপ্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
কিন্তু কীভাবে হল এই ভয়াবহ দুর্ঘটনা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদ থেকে বিজয়ওয়াড়ার দিকে যাচ্ছিল যাত্রীবাহি বাসটি। আজ, বুধবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সূর্যপেট জেলায় হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে। ভোর চারটে নাগাদ বাসটি জাতীয় সড়ক দিয়ে গতিতেই যাচ্ছিল। ভোরবেলা অনেক যাত্রীই ঘুমিয়েছিলেন। সেসময়ই একটি মারাত্মক ঝাঁকুনি।
আরও পড়ুন:
রাস্তার পাশে একটি লোহার রড বোঝাই লরি দাঁড়িয়েছিল। সেটির পিছনে গিয়ে বাসটি সজোরে ধাক্কা মারে। লরির পিছনের অংশ থেকে লোহার রড বেরিয়েছিল বলে প্রাথমিক খবর। সংঘর্ষ এতটাই বেশি ছিল যে, বাসের সামনের অংশ ভেদ করে লোহার রড ভিতরে যায়। সামনের দিকে আসনে থাকা ছয়জনকে ওই রড এফোঁড় ওফোঁড় করে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। বহু যাত্রী আহত হয়েছেন। বিকট আওয়াজ পেয়ে ছুটে এসেছিলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশেও। দুর্ঘটনার সময় বাসে মোট ৪২ জন যাত্রী ছিলেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ১২ জন হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে ৫ জনই মহিলা।
প্রাথমিভাবে পুলিশ জানতে পেরেছে, লরিটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে আগেই দাঁড়িয়েছিল সেখানে। বাসচালক সম্ভবত বিষয়টি বুঝতে পারেননি। সোজা লরির পিছনে ধাক্কা মারে বাসটি। চালকের কি চোখ লেগে গিয়েছিল? সেই প্রশ্নও উঠেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কীভাবে আগেই ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণা ট্রাম্পের? প্রকাশ্যে ‘সিঁদুরে’র চাঞ্চল্যকর তথ্য
-
যশ দারুণ হলেও ‘টক্সিক’-এর প্লট অতি দুর্বল! মুক্তির দিনেই মনঃক্ষুণ্ণ বহু দর্শক
-
২০ লিটারে ভেজাল মিশিয়ে ১০০ লিটার! নবদ্বীপে নকল দুধ কারবারের পর্দাফাঁস, ঝাঁপ পড়ল কারখানায়
-
‘আমাদের ধর্ম নিয়ে কথা বলার বিচারপতি কে?’ হিজাবে নিষেধাজ্ঞায় ফুঁসে উঠলেন ওয়েইসি
-
‘ফুটপাথ দখল বাংলার ফ্যাশন, লোকে এখন অ্যাডজাস্ট করছে’, দুধ গরম বিতর্কে মন্তব্য দিলীপের