Tiger Shroff

ডুরান্ডে এই ক্লাবের হয়ে খেলবেন টাইগার শ্রফ! দেখা হবে মোহনবাগান-ইস্টবেঙ্গলের সঙ্গে?

'বাঘি' তারকা কিন্তু ইতিমধ্যেই পেশাদার ফুটবলে পা রেখেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১৭:৪৫

options
link
ডুরান্ডে এই ক্লাবের হয়ে খেলবেন টাইগার শ্রফ! দেখা হবে মোহনবাগান-ইস্টবেঙ্গলের সঙ্গে?
টাইগার শ্রফ। ফাইল ছবি

ডুরান্ড কাপে (Durand Cup 2026) খেলতে নামবেন টাইগার শ্রফ (Tiger Shroff) ! সেই জল্পনা কিন্তু তুঙ্গে। বলিতারকাকে দেখার সম্ভাবনা প্রবল। এবার নজরে থাকবে মহারাষ্ট্রের ক্লাব মুম্বে এফসি। টাইগার শুধু এই ক্লাবের অন্যতম মালিক নন, ‘সাম্মানিক’ মার্কি ফুটবলারও। সেই হিসেবে জ্যাকি শ্রফের পুত্র ডুরান্ডে খেলতেই পারেন। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি তিনি খেলবেন? কী জানাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ?

Advertisement

ডুরান্ডে ‘এ’ গ্রুপে আছে মোহনবাগান-ইস্টবেঙ্গল। অন্যদিকে মুম্বে এফসি রয়েছে গ্রুপ ‘ই’তে। সেই গ্রুপে আছে শিলং লাজং এফসি’ও। এই গ্রুপের সব ম্যাচ হবে ইম্ফলে। ২০২৪ সালে পথচলা শুরু মুম্বে এফসি’র। সেবছর মুম্বই প্রিমিয়ার লিগে ৭ নম্বর জার্সি পরে টাইগার একটি ম্যাচও খেলেন। এখন ক্লাবটি তৃতীয় ডিভিশন আই লিগে খেলে।

Advertisement

এই বিষয়ে রেভস্পোর্টসকে মুম্বে এফসি’র এক কর্মকর্তা জানিয়েছেন, “ডুরান্ডে আমাদের ক্লাবের হয়ে টাইগার হয়তো একটি ম্যাচ খেলতে পারেন। কিন্তু সেটা ১৮ জুলাইয়ের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমরা আশাবাদী উনি একটা ম্যাচ খেলবেন। প্লেয়ার রেজিস্ট্রেশন হওয়ার সময়ই পুরো বিষয়টা পরিষ্কার হবে।” তবে সোশাল মিডিয়ায় এই গুঞ্জনে কিন্তু ইতিবাচক ইঙ্গিতই দিয়েছে মুম্বে এফসি। কোচ জোহেব খানও বলেন, “টাইগারের মধ্যে ফুটবল প্রতিভা আছে। আইএসএল, আই লিগ প্লেয়ারদের বিরুদ্ধেও উনি ভালো খেলেছেন।”

Advertisement

এমনিতে ফুটবলের প্রতি টাইগারের ভালোবাসা প্রবল। তাঁর খেলার ভিডিও সোশাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল। এবং যথেষ্ট স্কিলও রয়েছে ‘বাঘি’ তারকার। তবে নিজেদের মধ্যে খেলা আর ডুরান্ডের মতো ঐতিহ্যশালী টুর্নামেন্টে খেলা নিশ্চয়ই এক নয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত টাইগার আগেই বলেছিলেন, “আমি ফুটবলার হতে চেয়েছিলাম। ফুটবল আমার জীবনের বড় অংশ জুড়ে আছে। কিন্তু দেশের হয়ে খেলার স্বপ্ন আমার পূরণ হল না।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.