সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগ শেষ হতে না হতেই বেজে গেল ফেডারেশন কাপের দামামা৷ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৭ থেকে ২১ মে কটকে অনুষ্ঠিত হবে চলতি মরশুমের ফেড কাপ৷ তবে দেশের সেরা নক আউট টুর্নামেন্টের মেয়াদ কমতে পারে তিনদিন৷ ১৭ মে এএফসি কাপের ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি৷ এই দুই দলের কেউই যদি ফাইনালে উঠতে না পারে, সেক্ষেত্রে বারবাটি স্টেডিয়ামে ফাইনাল হবে ১৮ মে৷
[হারের হতাশা কাটাতে এভাবেই সময় কাটালেন বিরাট, ভাইরাল ছবি]
গত সপ্তাহেই ক্লাবগুলির কাছে ফেডারেশন কাপের খসড়া সূচি পাঠিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন৷ আই লিগের ক্রমতালিকা অনুযায়ী আটটি দলকে ভাগ করা হয়েছিল দু’টি গ্রুপে৷ গ্রুপ এ-তে ছিল ১, ৩, ৬, ৮ নম্বরে শেষ করা দল৷ বি গ্রুপে রাখা হয়েছিল ২, ৪, ৫, ৭-এ থাকা ক্লাবকে৷ সেই অনুযায়ী এদিন জানিয়ে দেওয়া হল ফেডারেশন কাপের পূর্ণাঙ্গ সূচি৷ যার গ্রুপ এ-তে আছে আইজল, ইস্টবেঙ্গল, চার্চিল ব্রাদার্স ও চেন্নাই সিটি এফসি৷ বি গ্রুপে থাকছে মোহনবাগান, বেঙ্গালুরু, শিলং লাজং এফসি ও শিবাজিয়ান্স৷ গ্রুপ এ-র খেলাগুলি হবে ৭, ৯ ও ১১ মে৷ প্রতিদিন দু’টি করে খেলা৷ প্রথম ম্যাচ বিকেল চারটেয়৷ দ্বিতীয়টি শুরু সন্ধ্যা সাতটা থেকে৷ তবে পর পর ম্যাচ পড়ায় ফুটবলারদের যে মানসিক চাপ বাড়বে, তা আন্দাজ করা যেতেই পারে৷ এবার এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন ফেড কাপের সূচি৷
[অত্যন্ত খোলামেলা পোশাক, অভিযোগে টুর্নামেন্ট থেকে বাদ কিশোরী]
গ্রুপ এ
৭ মে – চার্চিল ব্রাদার্স বনাম ইস্টবেঙ্গল (বিকেল চারটে), আইজল এফসি বনাম চেন্নাই সিটি এফসি (সন্ধে সাতটা)৷
৯ মে – চেন্নাই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল (বিকেট চারটে), আইজল এফসি বনাম চার্চিল ব্রাদার্স (সন্ধে সাতটা)৷
১১ মে – চেন্নাই সিটি এফসি বনাম চার্চিল ব্রাদার্স (বিকেল চারটে), আইজল এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধে সাতটা)৷
গ্রুপ বি
৮ মে – বেঙ্গালুরু এফসি বনাম শিলং লাজং এফসি (বিকেল চারটে), মোহনবাগান বনাম শিবাজিয়ান্স (সন্ধে সাতটা)৷
১০ মে – শিবাজিয়ান্স বনাম বেঙ্গালুরু এফসি (বিকেল চারটে), মোহনবাগান বনাম শিলং লাজং এফসি (সন্ধে সাতটা)৷
১২ মে – শিবাজিয়ান্স বনাম শিলং লাজং এফসি (বিকেল চারটে), মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (সন্ধে সাতটা)৷
দু’টি সেমিফাইনাল – ১৪ মে৷ ফাইনাল – ১৮/২১ মে৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের