সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ইউএস ওপেনের ফাইনালে রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে যে দেল পেত্রোর কাছে হারতে হয়েছিল রজার ফেডেরারকে, সেই আর্জেন্টাইন তারকাকে হারিয়েই ফাইনালে উঠলেন নাদাল। তাও আবার কিনা প্রথম সেট খুইয়ে।
[‘দেশের জার্সি গায়ে মেসির কৃতিত্বকে সবাই দিব্যি ভুলে যায়’]
টেনিসপ্রেমীরা অনেক আশা নিয়ে বসেছিলেন ফেডেরার বনাম নাদাল লড়াই দেখবেন বলে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছিলেন দেল পেত্রো। ফেডেরারকে হারিয়ে। তখন অনেকেই ভেবেছিলেন আর্জেন্টাইন তারকা বোধহয় আর এক ইন্দ্রপতন ঘটিয়ে দিতে পারেন সেমিফাইনালে। যেখানে ফেডেরারের মতোই বধ করে বসবেন নাদালকে। শুরুটাও করেছিলেন সেই আশা-আকাঙ্খার লড়াই জিইয়ে। তখনও বোঝা যায়নি এমন কঠিন দিনের মোকাবিলায় তাঁকে শেষ পর্যন্ত হারের তকমা নিয়ে মাঠ ছাড়তে হবে। অবশেষে তাই হল। আর্জেন্টিনার দেল পেত্রো হেরে গেলেন নাদালের কাছে। শুধু হারলেন না রীতিমতো উড়ে গেলেন বলা চলে। নাদালের পক্ষে ফল ৪–৬, ৬–০, ৬–৩ ও ৬–২।
প্রথম সেটে পেত্রোর অসাধারণ সার্ভ, ফোরহ্যান্ডের কাছে বারবার পিছোতে বাধ্য হয়েছিলেন নাদাল। কিন্তু দ্বিতীয় সেট থেকে স্ট্র্যাটেজি বদল ঘটিয়ে পেত্রোকে কাবু করে দেন তিনি। বুঝিয়ে দেন কেন তাঁকে ৩১ বছর বয়সেও ‘ক্লে কোর্টের সম্রাট’ বলা হয়। পরের সেটগুলিতে বলতে গেলে বিপক্ষকে দাঁড়াতেই দেননি নাদাল। সাফল্যের কারণ হিসাবে নাদাল বলেন, “প্রথম সেটে আমি ব্যাকহ্যান্ডে খেলার চেষ্টা করছিলাম। ফলে খেলার সুযোগ পেয়ে যাচ্ছিল পেত্রো। সেইদিকটা উপলব্ধি করতে পেরেই ঠিক করি স্ট্র্যাটেজি বদলাব। তারপর আর ওকে দাঁড়াতে দিইনি। নিশ্চয় রেজাল্ট দেখে আপনারা তা বুঝতে পারছেন। সেই সঙ্গে লক্ষ্য ছিল পেত্রোকে বেশি করে কোর্টে দৌড় করাব। যাতে বুঝতে না পারে কী শট নিতে যাচ্ছি। আগাম অনুমানের ওপর আঘাত করতেই দেখলাম ও কেমন দাঁড়িয়ে গেল।”
[সিনিয়র হকি দলের কোচের নাম ঘোষণা করলেন রাজ্যবর্ধন রাঠোর]
১৫টি গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল অবশ্য মনে করছেন, এইভাবে চোট-আঘাত সারিয়ে ফিরে আসা তাঁর টেনিস জীবনের একটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়। ফাইনালে নাদালের মুখোমুখি দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন। ইউএস ওপেন শেষবার নাদাল জিতেছিলেন ২০১৩সালে। চার বছর পর আবার সেই জায়গায় পৌঁছে গেলেন। এখন আর সামনে শুধু একটি হার্ডল। সেটি পেরোতে পারলেই এক নতুন মাইলস্টোন অপেক্ষা করছে রাফার জন্য।
সর্বশেষ খবর
-
ফের পানশালায় মারামারি! নাইটক্লাবে গিয়ে গ্রেপ্তার সানরাইজার্স তারকা, সঙ্গে ছিলেন স্টোকসও
-
বারুইপুরে ‘খুন’ বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
-
আসানসোলেও এবার রোমিওদের যম! পুজোর আগেই রাস্তায় ‘দুর্গা স্কোয়াড’ বাহিনী, উদ্বোধনে অগ্নিমিত্রা
-
সেপ্টেম্বরে ৪ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, বন্ধ থাকবে এটিএম! চরম সমস্যার আশঙ্কা
-
তৃণমূল কাউন্সিলরকে তাড়া জনতার, সামাল দিতে লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের, দুর্গাপুরে ধুন্ধুমার