প্রয়াত বিরাট কোহলির সতীর্থ পাঞ্জাবের প্রখ্যাত ক্রিকেটার অমনপ্রীত সিং গিল। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত হলেন কিংস ইলেভেন পাঞ্জাবের প্রাক্তন এই পেস ব্যাটারি। প্রাক্তন ক্রিকেটারের অকাল প্রয়াণে শোকগ্রস্ত ক্রীড়ামহল।
পেস বোলার অমনপ্রীতের জন্ম ১৯৮৯ সালে। পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। পরবর্তীকালে খেলেছেন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলেও। আইপিএলে প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েছে খেলেছেন এই ক্রিকেটার। খেলা ছাড়ার পর পাঞ্জাবের নির্বাচক হন তিনি।
অমনপ্রীত সিং গিলের প্রয়াণ শোকবার্তা দিয়েছে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ)। তাদের মতে অমনপ্রীতকে শুধু মাঠের প্রতিভার জন্যই মনে রাখা হবে না, বরং খেলার প্রতিটি ক্ষেত্রে তার নিষ্ঠা ও প্রাণশক্তির জন্যও মনে রাখতে হবে— সেটা খেলার সময়ই হোক বা পর্দার আড়ালে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময়।
অমনপ্রীতের প্রাক্তন আইপিএল দল পাঞ্জাব কিংস (পূর্বতন কিংস ইলেভেন পাঞ্জাব)-ও শ্রদ্ধা জানিয়েছে। প্রয়াত ক্রিকেটারের পরিবার, বন্ধু ও ক্রিকেট জগতের সকলের প্রতি সমবেদনা জানিয়ে একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছে। আরও বলা হয়েছে, সতীর্থদের কাছে তিনি শুধু একজন ক্রিকেটার ছিলেন না— তিনি ছিলেন একজন বন্ধু, একজন পথপ্রদর্শক এবং পাঞ্জাব ক্রিকেটের একজন গর্বিত প্রতিনিধি।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর