পাঁচ লাখি ব্রেসলেট থেকে মহার্ঘ ফুটওয়্যার, অভিষেকের ফ্যাশনে হিংসে হচ্ছে জেন জি’র?
কেবল মাঠের পারফরম্যান্স নয়, স্টাইলেও নজর কাড়ছেন ভারতীয় তারকা।
আরও পড়ুন:
এএমআই প্যারিসের 'অ্যামি দ্য কুর' লোগোযুক্ত শার্ট সেলিব্রিটিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। 'শর্মাজি কা বেটা'রও পছন্দের তালিকায় এই ব্র্যান্ডের শার্ট। যার দামও আকাশছোঁয়া। ৪০ হাজার টাকার এই ব্র্যান্ডের শার্ট তাঁর লুকে এনে দেয় পরিশীলিত ইউরোপীয় ছোঁয়া। তাছাড়াও ১ লক্ষ টাকার আমিরি পেগাসাসের শীতপোশাকও তাঁর পছন্দের।
অভিষেকের ঘড়ির সংগ্রহে বিশেষ জায়গা দখল করে আছে রোলেক্স জিএমটি-মাস্টার টু (প্রায় ১০ লক্ষ টাকা)। এর পাশাপাশি কসমোগ্রাফ ডেটোনা (প্রায় ৪০ লক্ষ টাকা) এবং জিএমটি-মাস্টার 'ব্রুস ওয়েন' জুবিলি (প্রায় ২০ লক্ষ টাকা) তাঁর সংগ্রহের অন্যতম আকর্ষণ। এর সঙ্গে ডেটজাস্ট (প্রায় ৯ লক্ষ টাকা) যুক্ত হওয়ায় এই বিলাসবহুল ঘড়ির সম্ভার সম্পূর্ণতা পেয়েছে।
আরও পড়ুন:
সম্প্রতি অভিষেক পরেছিলেন কাসাব্লাঙ্কা-র 'এল আর্শ ফ্লোরি' শার্ট। যার বাজারমূল্য প্রায় ১,২২,৯০০ টাকা। দামি এই নকশাদার পোশাক তাঁর আভিজাত্যপূর্ণ স্টাইলকে আরও একধাপ উঁচুতে নিয়ে গিয়েছে। নেটপাড়ায় এই বিলাসী পোশাক নিয়ে ব্যাপক চর্চা হয়েছে। পাশাপাশি, প্রায় ৫০ হাজার টাকার মুজ নাকলসের শীতের পোশাকও তাঁর পছন্দের তালিকায়। যা তাঁর ফ্যাশন রুচির বৈচিত্র্যকে তুলে ধরে।
আপনার ব্রেসলেটটির দাম কত? এমন প্রশ্ন শুনে অবাক হবেন না। কারণ আমার আপনার মতো মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা ব্রেসলেটের দাম হাজার টাকা শুনলেই চমকে উঠি। কিন্তু অভিষেক শর্মার গল্পটা আলাদা। তাঁকে প্রায়ই দেখা যায় ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের 'ভিনটেজ আলহাম্বরা' ব্রেসলেট পরতে, যা সবুজ ম্যালাকাইট পাথরে তৈরি। এর আনুমানিক মূল্য ৫.২ থেকে ৫.৩২ লক্ষ টাকা।
ফুটওয়্যারের ক্ষেত্রেও ঝলক দেখাতে ভোলেন না অভিষেক শর্মা। তাঁর পছন্দের তালিকায় রয়েছে প্রায় ১.৩ লক্ষ টাকার লুইস ভিটন ট্রেনারস এবং ১ লক্ষ টাকার গোল্ডেন গুস 'বল স্টার' স্নিকার্স। শুধু দামের জন্যই নয়, স্টাইলিশ লুকের জন্য এই জুতো ট্রেন্ডে রয়েছে। আরাম, ব্যবহারযোগ্যতা আর স্টাইলের দারুণ মেলবন্ধন এই ফুটওয়্যার। জিন্স থেকে স্ট্রেইট প্যান্ট সবকিছুর সঙ্গেই এই জুতো সহজে মানিয়ে যাবে।
সিগনেচার ডায়মন্ড টেনিস নেকলেস এবং ডায়মন্ড স্টাড ব্যবহার করেন অভিষেক। যা তিনি 'সৌভাগ্যের প্রতীক' হিসাবে দেখেন। ম্যাচ হোক কিংবা অনুশীলন, সবতেই এই গয়না আলাদা পরিচয় তৈরি করেছে। সাধারণ টেনিস নেকলেসের মতো নয় এই নেকলেস। এতে রয়েছে ৪৮টি কুশন আকৃতির হিরে। ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই নেকলেসে প্রায় ৫০ সেন্ট ক্যারেটের প্রতিটি পাথর রয়েছে। এর মূল্য প্রায় ৪৪ লক্ষ টাকা।
অভিষেকের মনে হয়, তাঁর প্রতিষ্ঠার ক্ষেত্রে সানরাইজার্স হায়দরাবাদের বিরাট বড় অবদান রয়েছে। এ মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক। কেন তিনি সবার উপরে, তার প্রমাণও দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপটা সেভাবে ভালো যায়নি। একমাত্র ফাইনালে তাঁর পরিচিত রুদ্রমূর্তি চাক্ষুষ করেছিল ক্রিকেটবিশ্ব। আইপিএল উনিশে যদিও তাঁকে স্বমহিমাতেই দেখতে পাওয়া যাচ্ছে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিষেক করেছিলেন ৬৮ বলে অপরাজিত ১৩৫ রান। যার পর চেতেশ্বর পূজারার মতো বিদগ্ধ টেস্ট ক্রিকেটার পর্যন্ত বলে দিয়েছেন, ‘‘অভিষেককে দেখলে মনে হয়, সেঞ্চুরি করা অত্যন্ত সহজ।’’ দিল্লির বিরুদ্ধে সেঞ্চুরি করার পর ‘অরেঞ্জ আর্মি’-কে আলাদা করে সাধুবাদ জানান অভিষেক। পিতা রাজকুমার শর্মাকেও ধন্যবাদ জানান মাঠে উপস্থিত থাকার জন্য।