আইপিএলের গ্যালারি থেকে ‘ভাইরাল’! নেটফ্লিক্সের সিরিজেও নজর কেড়েছেন দেশের নতুন ‘ক্রাশ’
জেনে নিন ছবিতে ছবিতে, কে এই ‘রহস্যময়ী’?
জানা যাচ্ছে, ক্যামেরায় ওই সুন্দরী ধরা পড়ার পর থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। এমনকী, ভিডিও-ও। আর সেই মুহূর্ত থেকেই ওই তরুণী হয়ে ওঠেন ২০২৬ সালের আইপিএলের 'মিস্ট্রি গার্ল'। তাঁর অভিব্যক্তি, গ্যালারিতে বসে পাঞ্জাবকে জোরাল সমর্থন... দ্রুত তিনি হয়ে ওঠেন ট্রেন্ডিং। অনেকেই ইন্টারনেটে সার্চ করতে থাকেন তাঁর পরিচয় জানার জন্য।
আরও পড়ুন:
ক্রমে 'দেশের নতুন ক্রাশ'-এর পরিচয় জানা যায়। বহু নেটিজেনই লিখে দেন, ওই তরুণীর নাম কাশ্মীরা পরদেশি। ২০১৮ সালে তেলুগু ছবি 'নর্তনশালা'র মধ্যে দিয়ে তাঁর বিনোদুনিয়ায় পা রাখা। ২০১৮ সালে তেলুগু ছবির পর ২০১৯ সালে তামিল ছবিতেও মুখ দেখান তিনি। পরে 'মিশন মঙ্গল'-এর মতো হিন্দি ছবিতেও তাঁকে দেখা যায়। ফলে দ্রুতই তিনি নিজেকে নবাগতা হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেন।
আরও পড়ুন:
এদিকে ভাইরাল হওয়ার পরপরই ভক্তরা তাঁকে পাঞ্জাব কিংসের ব্যাটার নেহাল ওয়াধেরার সঙ্গে জড়িয়ে জল্পনা-কল্পনা শুরু করে দিয়েছেন। তাঁদের দুজনকে ঘিরে গুঞ্জন দ্রুতই দানা বাঁধতে থাকে। বিশেষ করে যখন নেটিজেনরা লক্ষ করেন, কাশ্মীরা প্রকাশ্যে পাঞ্জাব কিংসকে প্রবল সমর্থন জানাচ্ছেন এবং ম্যাচ চলাকালীন তাঁকে বারবার মাঠে দেখা যাচ্ছে। খুব দ্রুতই সোশাল মিডিয়ায় নবাগতা অভিনেত্রীকে ওয়াধেরার প্রেমিকা হিসেবে উল্লেখ করতে থাকেন অনেকে।
গ্যালারির এক সাধারণ মুহূর্তকে কেন্দ্র করে শুরু হওয়া গুঞ্জন অচিরেই মাঠের বাইরের অন্যতম আলোচনার বিষয়ে পরিণত হয়। অবিরাম জল্পনা সত্ত্বেও কাশ্মীরা পরদেশি কিংবা নেহাল ওয়াধেরা— কেউই তাঁদের সম্পর্ক নিয়ে টুঁ শব্দ করেননি। তবুও, ভক্তদের উন্মাদনা কি তাতে দমানো যায়? কাশ্মীরা যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক তখনই নেহালও আইপিএল ২০২৬-এ 'হিট'। এই মুহূর্তে দু'জনকে জড়িয়ে তাই নতুন রূপকথা লিখতে চাইছেন নেটিজেনরা।