বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে হাতাহাতির ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। শাস্তির মুখ থেকে কোনও মতে বেঁচে গেলেও, বিশ্বকাপ ফাইনালে বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন। তবে অনেকের মতে, ফাইনালে নাকি গড়াপেটা হয়েছিল। সেই প্রসঙ্গে কী বলেছেন পারেদেস (Leandro Paredes) ?
আরও পড়ুন:
বিশ্বকাপ ফাইনালের পর থেকেই সোশাল মিডিয়ায় নানা জল্পনা ছড়িয়ে পড়ে। অনেকের দাবি ছিল, ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের স্বার্থে নাকি স্পেনকে বিশ্বকাপ জেতানো হয়েছে। সেই বিতর্কের জবাবে পারেদেস বলেন, “ফাইনালে স্পেন আমাদের থেকে ভালো খেলেছে। যোগ্য দল হিসাবেই ট্রফি জিতেছে ওরা। কোথায় কে কী বলছে, সে সবে আমরা কান দিই না। সব কথা শুনতে গেলে তো একদিন পাগল হয়ে যাব। বিশ্বকাপ নিয়ে অনেক কথা হয়েছে। কোনও কিছুকেই আমরা গুরুত্ব দিইনি।”
লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সেই পরাজয়ের ক্ষত মন থেকে সহজে মুছবে না বলে তাঁর সংযোজন, “যে ধাক্কা আমরা খেয়েছি, তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আমরা অনেক কিছু অর্জন করেছি। কিন্তু ফাইনালে হারের ব্যথা দীর্ঘদিন আমাদের মধ্যে থাকবে। আরও একবার খুব কাছে গিয়েও ব্যর্থ হলাম। তবু এত সাফল্যের জন্য আমাদের গর্বিত হওয়া উচিত।”
বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নিয়েছেন নিকোলাস ওটামেন্ডি। লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। নিজের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে পারেদেস বলেন, “অসাধারণ সময় কাটিয়েছি। ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলব কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখনও অনেক সময় আছে। এই ছন্দ দীর্ঘদিন ধরে রাখা কঠিন। আপাতত সব কিছু ঠান্ডা মাথায় পর্যালোচনা করতে চাই। কোচের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেব।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের
-
জন্মসালের সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় গরমিল! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা