বিশ্বকাপ ফাইনালে মাঠে ঢোকার শাস্তি, ১৫ দিনের জেল হেফাজত অনুপ্রবেশকারীদের

মনে আছে তাঁদের পরিচয়?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০১৮, ২০:১৯

options
link
বিশ্বকাপ ফাইনালে মাঠে ঢোকার শাস্তি, ১৫ দিনের জেল হেফাজত অনুপ্রবেশকারীদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়োজকদের তৎপরতায় বেশ সুষ্ঠভাবেই রাশিয়ায় সম্পন্ন হয়েছে ২১তম বিশ্বকাপ। যদিও ফাইনালের দিনের একটি ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। ম্যাচ চলাকালীনই মাঠের মধ্যেই ঢুকে পড়েছিলেন জনা তিনেক। নিরাপত্তারক্ষীরা কোনওক্রমে তাঁদের পাঁজাকোলা করে বের করেন। এমন কাণ্ড ঘটানোর জন্য গ্রেপ্তারও করা হয়েছিল তাঁদের। এবার সাজা ঘোষণা করা হল। তাঁদের ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল মস্কো আলাদত।

Advertisement

[এমবাপেদের জন্য রেড কার্পেট, বীরের সম্মান মদ্রিচদেরও]

ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে হঠাৎই দেখা গেল ফ্রান্সের গোলপোস্টের দিক থেকে মাঠে ঢুকে পড়লেন তিনজন। তাঁদের প্রত্যেকের পরনে পুলিশের পোশাক। পুলিশের চোখকে ফাকি দেওয়ার জন্য তাঁদেরই মতো হ্যাট পরে মাঠে ঢুকে পড়েছেন অনুপ্রবেশকারীরা। মাঠের মধ্যে প্রায় ৫০ মিটার পর্যন্ত ঢুকে পড়েন তাঁরা। আর একজনও চেষ্টা করেছিলেন মাঠে ঢোকার। তবে, তাঁকে সাইডলাইনেই আটকে দেন পুলিশকর্মীরা। বাধ্য হয়ে সাময়িকভাবে খেলা বন্ধ রাখতে হয় রেফারিকে। প্রায় ২৫ সেকেন্ড পরে পুলিশকর্মীদের তৎপরতায় মাঠ থেকে বের করা সম্ভব হয় তিনজনকে। পরে এই তিন মহিলা ভেরোনিকা নিকুলশিনা, ওলগা পাখতুশোভা, ওলগা কুরাশোভা এবং ভেরজিলোভকে (পুরুষ) গ্রেপ্তার করা হয়। সোমবার এই চারজনকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় মস্কো আদালত। সঙ্গে এও বলা হয়, আগামী তিন বছর খেলা দেখতে দেশের কোনও স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কেন ছাড়লেন রিয়াল মাদ্রিদ, অবশেষে খোলসা করলেন রোনাল্ডো]

আসলে এঁরা সবাই রুশ প্রেসিডেন্ট পুতিনের তীব্র বিরোধী। রক ব্যান্ড ‘পুসি রায়ট’-এর সদস্য। এই সংগঠনটি উগ্র নারীবাদী এবং সমকামিতার সমর্থক হিসেবে পরিচিত। নিজেদের আন্দোলনকে বিশ্বের মঞ্চে তুলে ধরার জন্য বেছে নিয়েছিলেন বিশ্বকাপকেই। এর আগে ২০১২ সালেও পুতিনের বিরোধিতা করায় এই ব্যান্ডের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছিল। তখন থেকেই নিজেদের প্রতিবাদ জানিয়ে চলেছে ‘পুসি রায়ট’। তবে কোনও শাস্তিকেই ভয় পান না তাঁরা। আগামিদিনে তাঁদের আন্দোলন জারি থাকবে বলে জানানো হয়েছে রক-ব্যান্ডটির ফেসবুক পেজে।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.