সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে এবার চার বছরের জন্য নির্বাসিত হতে পারেন পল পোগবা (Paul Pogba)। টেস্ট রিপোর্ট পজিটিভ হওয়ার জন্য ফ্রান্সের (France) বিশ্বকাপজয়ী মিডফিল্ডার পোগবাকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছে। ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে ফাইনালে (FIFA football World Cup 2018) হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। সেবার কাপজয়ী হওয়ার জন্য বড় অবদান রেখেছিলেন এই তারকা মিডফিল্ডার। তবে এই ইস্যুতে তিনি আপাতত প্রবলভাবে ব্যাকফুটে।
তদন্ত শেষ হলে অর্থাৎ পোগবা যে নিষিদ্ধ ওষুধ খেয়েছেন এর সত্যতা প্রমাণিত হলে চার বছরের জন্য নির্বাসিত হতে পারেন এই জুভেন্টাস তারকা। পোগবার এজেন্ট রাফায়েলা পিমেন্তা একটি বিবৃতি দিয়ে এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন।
[আরও পড়ুন: ধোনিকন্যা জিভার স্কুলের ফি কত? জানলে অবাকই হবেন]

এদিকে বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি-র (World Anti-Doping Agency) দাবি পোগবার শরীরে ‘নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস’-এর নমুনা পাওয়া গিয়েছে। এই ট্রাইব্যুনাল আরও জানিয়েছে, নিষিদ্ধ সেই ওষুধের উপস্থিতি পোগবার শরীরে কতটা রয়েছে সেটা জানার জন্য পোগবাকে আবার পরীক্ষার মুখে পড়তে হবে। আর এই ঘটনা সামনে আসার পর জুভেন্টাসও সাময়িকভাবে পোগবাকে নির্বাসিত করেছে।
পোগবার ডোপিং পরীক্ষা করা হয়েছে ‘এ’ নমুনার ভিত্তিতে। ‘বি’ নমুনার ফলও যদি পজিটিভ আসে তবে অন্তত চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। এদিকে চোটেও ভুগছিলেন এই মিডফিল্ডার। ফলে এই মরশুমে কোনও ম্যাচে শুরুর একাদশে খেলেননি পোগবা। দুটি ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। এর আগে কাতার বিশ্বকাপেও চোটের জন্য ফ্রান্সের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে পারেননি পল পোগবা।
[আরও পড়ুন: কমনওয়েলথ গেমসের ভবিষ্যত নিয়ে উঠে গেল প্রশ্ন! কিন্তু কেন?]
সর্বশেষ খবর
-
‘ডিম ছোড়ার সংস্কৃতি চললে দেশের সামনে চুনকালি পড়বে’, ফের কর্মীদের সতর্কবার্তা শমীকের
-
দাম্পত্যে প্রেম চাইলে লাল, পড়াশোনায় সবুজ, বাস্তুমতে পর্দা বাছার অমোঘ টোটকা জানেন?
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ