সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের মতো ওলিম্পিকের রিংয়ে নামাটা হয়তো স্বপ্নই থেকে যাবে নরসিংহ যাদবের৷ জাতীয় ডোপ-বিরোধী সংস্থা (নাডা) ভারতীয় কুস্তিগিরকে অনেক দিন আগেই সবুজ সংকেত দিয়েছে৷ কিন্তু এখনও পর্যন্ত আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং সংস্থার (ওয়াডা) থেকে ছাড়পত্র না পাওয়ায় রিও পাড়ি দিতে পারেননি নরসিংহ৷ এবার নাডা-র রিপোর্ট পুনরায় খতিয়ে দেখার জন্য কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হল ওয়াডা৷
১৮ আগস্ট মামলার শুনানি৷ ঠিক তার পরের দিন ৬৪ কেজি বিভাগে ওলিম্পিকের মঞ্চে নামার কথা নরসিংহের৷ যা পরিস্থিতি, তাতে ভারতীয় কুস্তিগিরের না যাওয়ার সম্ভাবনাই বেশি৷
নরসিংহের ওলিম্পিক ভবিষ্যত অনিশ্চয়তার দিন আবার রিওতে হতাশ করলেন আরেক কুস্তিগির হরদীপ সিং৷ ৯৪ কেজি বিভাগে তুরস্কের ইলডেমের কাছে পরাস্ত হলেন হরদীপ৷
এদিকে, চলতি ওলিম্পিক শেষ হওয়ার আগেই প্রয়াত হলেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট তথা আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির (আইওসি) সদস্য জোয়াও হ্যাভলেঞ্জ৷ ১৯৬৩ থেকে ২০১১ সাল পর্যন্ত আইওসি-র সদস্যপদে ছিলেন তিনি৷ বার্ধক্যজনিত কারণেই ১০০ বছর বয়সে পরলোক গমন করলেন জোয়াও৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা