সুকুমার সরকার, ঢাকা: এবার রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলা কারখানার শিশু শ্রমিক সাগর বর্মণকে (১০) পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এক কর্মকর্তাসহ চারজনের নামে মামলা করেছে পরিবার।
গত বছরের ৪ আগস্ট খুলনা নগরীর টুটপাড়ার একটি মোটর গ্যারেজে একইভাবে মলদ্বারে কম্প্রেসর মেশিনের পাইপের মাধ্যমে বাতাস ঢুকিয়ে রাকিব হাওলাদারকে (১৫) হত্যা করা হয়। ওই ঘটনায় দু’জনের ফাঁসির রায় হয়।
সাগর বর্মণের বাবা রতন বর্মণ রবিবার রাত ১২টায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরির সেকশন প্রধান নাজমুল হাসানকে আটক করা হয়েছে।
রবিবার কারখানার কয়েক শ্রমিক সাগরের মলদ্বার দিয়ে বাতাস দিলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সাগরের বাবা রতন বর্মণ বলেন, কারখানায় প্রতিপক্ষের লোকজন আমার ছেলের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস প্রবেশ করালে তার মৃত্যু হয়।
সর্বশেষ খবর
-
টি-২০ বিশ্বকাপে ভিরমি খেয়েছিল ইংল্যান্ড, এবার এশিয়াডে আফগানদের হারিয়ে চমক নেপালের
-
উজ্জ্বল পাড়িক্কল, দাপট দলীপ ফাইনালের ‘নায়কে’র! অজিদের বিরুদ্ধে দাপুটে টেস্টজয় ভারতের
-
পুজোর আগেই ঢুকবে অন্নপূর্ণার টাকা! ‘সবাইকে দিয়ে দেব’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
যৌন হেনস্তা মামলায় ব্রিজভূষণকে ফের চ্যালেঞ্জ, ‘বেকসুর খালাস’ রায়ের বিরুদ্ধে আদালতে কুস্তিগিররা
-
গুটখার পর বাংলো বিতর্ক, অবৈধ স্যালোঁ নির্মানের অভিযোগ, কাজ বন্ধের নোটিস অজয়কে