সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগবিতন্ডার জেরে এক কিশোরকে পিটিয়ে মারল দোকানি৷ বুধবার দিল্লির ময়ূর বিহারে ১৫ বছরের এক কিশোরকে নির্মমভাবে হত্যা করা হয়৷ জানা গিয়েছে, রজত মেনন নামের ওই কিশোর বন্ধুদের সঙ্গে টিউশন থেকে ফিরছিল৷ সেই সময় স্থানীয় দোকানদারের সঙ্গে অজ্ঞাত কারণে বচসায় জড়িয়ে পড়ে সে৷ রজতের বন্ধু এবং ঘটনার প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বচসা শুরু হলে, দোকানি তার বন্ধুদের জড়ো করে রজতের উপর চড়াও হয়৷ এরপর ক্রমাগত রজতের উপর চলতে থাকে কিল ঘুষি৷ সংজ্ঞা হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ে রজত৷

এরপর ভয়ে দোকানি নিজেই রজতকে হাসপাতালে নিয়ে যেতে উদ্যোগী হয়৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে রজতকে মৃত ঘোষণা করা হয়৷ ময়নাতদন্তে জানা গিয়েছে, শরীরে বিশেষ আঘাতের চিহ্ন না থাকলেও ইন্টারনাল হ্যামারেজের কারণে মৃত্যু হয়েছে রজতের৷
ছেলের মৃত্যুর প্রায় ঘণ্টা খানেক পর ঘটনাটি জানতে পারে রজতের মা-বাবা৷ রজতের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার৷
সর্বশেষ খবর
-
ঘর বন্ধ থাকলে স্টিকার লাগাবেন গণনাকর্মীরা, বাণিজ্যিক গৃহের জন্য আলাদা প্রশ্নের তালিকা
-
জলে ভেজালেই অতিরিক্ত পিচ্ছিল সোয়াবিন? হতে পারে ভেজাল, বুঝে নিন এই সহজ উপায়ে
-
অফিসে অশান্তি লেগেই রয়েছে? ছাঁটাইয়ের আতঙ্ক! চাকরি বাঁচাতে বাস্তুর এই ৪ নিয়ম মানুন
-
‘অযোগ্য’রা পাচ্ছে ৩ হাজার! এক ক্লিকেই এবার অভিযোগ, পাড়ায় পাড়ায় হবে অন্নপূর্ণা কমিটি
-
এখনই জাতিগত সব শংসাপত্র যাচাই নয়, রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাই কোর্টের