সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানির মৃত্যুতে উত্তাল হয়ে উঠল কাশ্মীর৷ আজাদ কাশ্মীরের দাবী তোলা এই বিছিন্নতাবাদী নেতার শেষকৃত্যে সামিল হয়েছিলেন বহু মানুষ৷ প্রতিরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রায় ১৬ জন৷ আহত ২০০ জনেরও বেশি৷
কাশ্মীরে বিছিন্নতাবাদী আন্দোলনের মুখ হয়ে উঠেছিল হিজবুল মুজাহিদিনের এই তরুণ কম্যান্ডার৷ তাঁর খোঁজে হন্যে ছিল সেনা ও পুলিশ৷ স্থানীয় বাসিন্দাদের মদতেই বারবার গা ঢাকা দিতে সক্ষম হচ্ছিলেন এই নেতা৷ এই প্রশ্রয়েই একাধিক নাশকতামূলক কাজের ছক কষত বুরহান৷ কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের পুর্নবাসন প্রক্রিয়া বাস্তবায়িত হলে উপতক্যায় রক্ত ঝরবে বলেও হুমকি দিয়েছিল সে৷ এমনকী এবারের অমরনাথ যাত্রাতেও হামলার ছক ছিল তার৷ তার এই বিপ্লবী ইমেজের কারণেই এক শ্রেণির মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল আকাশছোঁয়া৷ সেনার কাছে ‘মোস্ট ওয়ান্টেড’ এই নেতার মাথার দাম ধার্য দশ লক্ষ টাকা৷ অবশেষে বিছিন্নতাবাদী এই নেতাকে অভিযানে খতম করতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী৷ অনুমান করা হচ্ছে, একাধিক নারীসঙ্গেরই খেসারত দিতে হল বুরহানকে৷ তারই কোনও এক প্রেমিকা টাকার লোভে তাকে ধরিয়ে দিয়েছে৷ তথাকথিত এই বিপ্লবী নেতার শেষকৃত্যে বহু লক্ষাধিক মানুষের সমাগম হয়৷ পুলিশ ও নিরাপত্তাকর্মীকে লক্ষ্য করে ব্যাপক ইট ছোড়া হয়৷ জখম হন প্রায় ৯০ জনেরও বেশি পুলিশকর্মী৷ এরপরই পুলিশকর্মীর সঙ্গে প্রতিরোধকারীদের সংঘর্ষ বাধে৷ এখনও পর্যন্ত এই সংঘর্ষে মারা গিয়েছেন প্রায় ১৬ জন৷ আহত হয়েছেন ২০০ জনেরও বেশি মানুষ৷
এই ঘটনার জেরে কাশ্মীরের বিভিন্ন অংশে কারফিউ জারি করা হয়েছে৷ বন্ধ রাখা হযেছে মোবাইল ইন্টারনেট পরিষেবাও৷ আপাতত স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রাও৷
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!