সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাসেরও বেশি হয়ে গিয়েছে, কিন্তু কাশ্মীরে অশান্তি থামার কোনও লক্ষণই নেই৷ তাই এবারে বিএসএফ-এর দ্বারস্থ হচ্ছে কেন্দ্র সরকার৷ ১২ বছরে প্রথমবার জম্মু-কাশ্মীরে মোতায়েন করা হবে ২৬ কোম্পানি সীমান্তরক্ষী বাহিনী৷ এমনটাই জানা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে৷
১৯৯১ সালে একবার সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে মোতায়েন করা হয়েছিল বিএসএফ জওয়ানদের৷ পরে ২০০৪ সালে ভূস্বর্গের শান্তি রক্ষার দায়িত্ব সিআরপিএফ জওয়ানদের হাতে তুলে দেওয়া হয়৷
সাধারণত দেশের সীমান্ত রক্ষার কাজেই নিযুক্ত থাকেন বিএসএফ জওয়ানরা৷ দেশের কয়েকটি স্থানে মাওবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁদের৷ শোনা গিয়েছে, এই অভিজ্ঞতাগুলিকেই কাজে লাগিয়ে উপত্যকায় শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হচ্ছে সীমান্ত রক্ষী বাহিনীকে৷
এর জন্য এক-দুই দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান থেকে তুলে নেওয়া হচ্ছে ২৬০০ জওয়ানকে৷ সমস্যার গুরুত্ব নির্বিশেষে যাদের জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে৷ পরবর্তীকালে আরও ৩০ কোম্পানি সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন পাঠানো হবে বলেও জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’