সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষায় ফের মুম্বইয়ে ধসে পড়ল বাড়ি৷ ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত একাধিক৷ এখনও পর্যন্ত ১৫ থেকে ২০ জনের ধংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে৷
রবিবার ভোর পাঁচটা নাগাদ মুম্বইয়ের ভিওয়ান্ডি এলাকায় এই ঘটনা ঘটে৷ তিন তলার ওই বাড়িতে অধিকাংশ মানুষই তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে দমকলের চারটি ইঞ্জিন৷ পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও৷
এর আগেও মুম্বইতে বাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে৷ এদিনের ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের কথায়, পুরনো বাড়িগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন৷ সেই কারণেই বারবার এই ধরণের ঘটনা ঘটছে৷
সর্বশেষ খবর
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!
-
নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও