সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বন্ধু৷ একজনের হাত নেই৷ অন্যজন দৃষ্টিহীন৷ সাধারণ মানুষের সমাজ তাঁদের নাম দিয়েছে ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড’৷ কিন্তু দু’জনে মিলে তাঁরা যে কাণ্ডটি করেছেন তা চ্যালেঞ্জ জানাতে পারে যে কোনও সুস্থ সবল মানুষকেও৷ কী করেছেন তাঁরা? প্রতিবন্ধকতাকে পেরিয়ে প্রায় ১২০০০ গাছ লাগিয়েছেন এঁরাই৷
এক যুগ আগে দু’জন চিনতেনও না এই দুই চিনা বাসিন্দা- জিয়া হাক্সিয়া ও জিয়া ওয়েংকুই৷ হাক্সিয়া দৃষ্টিহীন৷ অন্যদিকে ওয়েংকু হারিয়েছিলেন তাঁর হাত৷ কিন্তু একজন যদি অন্যজনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, একজনের দৃষ্টি যদি অন্যজনকে পথ দেখাতে পারে, তবে যে কী কর্মকাণ্ড করা যায় তাই করে দেখিয়েছেন এই দুজন৷

শারীরিক প্রতিবন্ধকতার কারণে একসময় দু’জনেরই চাকরি জুটছিল না৷ সেই সময়ই একে অপরের বন্ধু হয়ে ওঠেন তাঁরা৷ এবং, ঠিক করেন এমন কাজ করবেন যা দৃষ্টান্তমূলক হয়ে উঠবে৷ তখনই গাছ লাগানোর সিদ্ধান্ত নেন তাঁরা৷ কিন্তু একে তো প্রতিবন্ধকতা, তার উপর অর্থের ভাবনা তাঁদের ভাবিয়েছিল৷ কিন্তু শেষমেশ কোনওকিছুরই তোয়াক্কা করেননি তাঁরা৷ সকাল সকাল দুই বন্ধু বেরিয়ে পড়তেন৷ তারপর শুরু করতেন গাছ লাগানো৷ কাজ করার ক্ষেত্রে একজনের যেখানে খামতি, তা পূরণ করতেন অন্যজনে৷ প্রথমে নিজেদের গ্রামের আশেপাশেই গাছ লাগাতেন৷ পরে অনুর্বর এক জমি ভাড়ায় নিয়ে সেখানেই গাছ লাগানো শুরু করেছিলেন৷ আর এভাবেই ১২ বছরে প্রায় ১২,০০০ গাছ লাগিয়ে ফেলেছেন তাঁরা৷

কোনওরকম পুরস্কারের প্রত্যাশা নেই তাঁদের, অথচ সমাজকে তাঁরা এই পুরস্কার দিয়ে চলেছেন৷ একদিন অনেক সংস্থাই তাঁদের কাজ দেয়নি, অথচ তাঁরাই এমন কাজ করে চলেছেন, যা ছোঁয়া বোধহয় সাধারণের সাধ্যেরও বাইরে৷
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের