সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৮ আগস্ট সোমবার দুপুর দুটোয় এ জে সি বোস রোড উড়ালপুলের সঙ্গে মা-ফ্লাইওভার সংযুক্তির শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পার্কসার্কাস সাত মাথার মোড়ে রেকর্ড সময়ে মা উড়ালপুলের সঙ্গে এ জে সি বোস রোড ফ্লাইওভারের সংযুক্তিকরণ সম্পূর্ণ করেছে কেএমডিএ৷ কেএমডিএ-র তৈরি এই সম্পূর্ণ উড়ালপুলটি এখনও পর্যন্ত রাজ্যের দীর্ঘতম ফ্লাইওভার৷
গত বছর পুজোর আগে, ৯ অক্টোবর পরমা আইল্যান্ড থেকে পার্ক সার্কাস পর্যন্ত দীর্ঘ উড়ালপুলকে আমজনতার জন্য খুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এবার এ জে সি বোস রোড ফ্লাইওভার থেকে ই এম বাইপাস যাওয়ার সংযোগকারী ৪৬০ মিটার আকাশপথ খুলে দিচ্ছেন তিনি৷ আনুষ্ঠানিক উদ্বোধনের আগে দেখে নিন তিলোত্তমার মায়াবী নিয়ন আলোয় ভেসে যাওয়া দীর্ঘ এই আকাশপথ যাত্রার এক্সক্লুসিভ ভিডিও৷
সর্বশেষ খবর
-
পাকিস্তানের নিষেধাজ্ঞায় থোড়াই কেয়ার, এবার ভারতের জন্য আকাশসীমা খুলে দিচ্ছে চিন!
-
পুজোর গানে পাহাড় ভ্রমণ, ‘ডবল রূপঙ্কর’ নিয়ে হাজির দ্য ড্রিমার্স মিউজিক
-
‘ওটাই টার্নিং পয়েন্ট’, মোহনবাগানের ছন্নছাড়া দশায় হতাশ ব্যারেটো, আশাবাদী এক বিদেশিকে নিয়ে
-
বালোচিস্তানের ‘লক্ষ্মীবাই’দের আতঙ্কে কাঁপছে পাক সেনা, ‘কাদ উইং’-এর অভিযানে খতম ৯ জওয়ান!
-
প্রকাশ্যে আপ-‘আরশোলা’ যোগ! কেজরিওয়ালদের অনুদান আশুতোষ রাঙ্কার, তালিকায় আর কে?