পার্বত্য মেঘের কোলে যদি সুরের মেলা বসে, কেমন হয়? আর সেই সুর যদি হয় রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) কণ্ঠে, তবে তো কথাই নেই! আসছে দুর্গাপুজো। আর উৎসবের আবহেই নতুন চমক নিয়ে হাজির ‘দ্য ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সি’। খুকুমণির নিবেদনে এবং থিজম ইভেন্টস-এর সহযোগিতায় আত্মপ্রকাশ করল ‘ডবল রূপঙ্কর’। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচীর দুটি একদম নতুন আধুনিক বাংলা গান।
সম্প্রতি কলকাতার ‘লেজেন্ড অ্যান্ড লিগেসি’ ক্যাফেতে এক রঙিন সন্ধ্যায় গান দুটির আনুষ্ঠানিক মুক্তি ঘটে। অনুষ্ঠানের নেপথ্যে জড়িয়ে ছিল গভীর এক নস্টালজিয়া। গান দুটি রেকর্ড করা হয়েছিল দমদমের ঐতিহ্যবাহী এইচএমভি স্টুডিওতে, যা এখন ‘সারেগামা’ নামে পরিচিত। একসময় এইচএমভির পুজোর গান মানেই ছিল শ্রোতাদের কাছে আলাদা আবেগ। সেই স্মৃতিকেই ফের যেন ফিরিয়ে আনলেন রূপঙ্কর।
আরও পড়ুন:
গানের পেছনের মূল কাণ্ডারী সুদীপ্ত চন্দ। তাঁর কথা ও সুরেই তৈরি হয়েছে ‘মেঘ আসে পাশে’ এবং ‘একলা পথ’। সঙ্গীত আয়োজনে ছিলেন রণদীপ মুখোপাধ্যায় (মানু) ও মাধুর্য্য মুখোপাধ্যায়। আগামী ২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যটন দিবস। সেই উপলক্ষেই পাহাড়, ভ্রমণ আর পুজোর আমেজকে একসঙ্গে বেঁধেছেন আয়োজকেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরকার দেবজ্যোতি মিশ্র, খুকুমণির পক্ষে অরিত্র রায় চৌধুরী, রিয়া রায় চৌধুরী, থিজম ইভেন্টস-এর ঋতম সাহা এবং সঙ্গীত পরিচালক রণদেব মুখোপাধ্যায়। স্মৃতির সরণি বেয়ে রূপঙ্কর বললেন, “১৯৯২ সালে প্রথম এই স্টুডিওতে পা রেখেছিলাম সুমনদার রেকর্ডিং দেখতে। পরে নিজের অনেক কাজের জন্যই আসতে হয়েছে। সুদীপ্তের সঙ্গে কাজ সবসময়ই আনন্দের।”
সুদীপ্ত চন্দ জানালেন, বাংলা ট্র্যাভেল সং বা ভ্রমণভিত্তিক গান তাঁদের কাজের অন্যতম প্রধান দিক। ‘মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল’-এর আবহেই তৈরি এই দুটি গান শ্রোতাদের পাহাড়ি নিস্তব্ধতা ও মনখারাপের অনুভূতি এনে দেবে। গান দুটি ইতিমধ্যেই সমস্ত জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ‘একলা পথ’ গানটির চোখজুড়ানো মিউজিক ভিডিও দেখা যাবে ‘দ্য ড্রিমার্স’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভারতীয়রা প্রাণ কাড়ে না, জীবন বাঁচায়’, স্মিতকে কুর্নিশ মোদির, ট্রাম্প-শাহবাজকে নিশানা?
-
বিশ্বকাপে পাকিস্তানের লক্ষ্য শুধু… মহারণের সূচি ঘোষণা হতেই বাবরদের চরম কটাক্ষ পার্থিবের
-
‘জীবনের সেরা ম্যাচ খেলো’, ব্রাজিল যুদ্ধের আগে মনবীরদের বার্তা বিশ্বকাপে খেলা বিকাশের
-
কপালের চন্দন পরিষ্কার থেকে হাতে আলতো চুমু, ‘দেশু ৭’-এর প্রচারে শুভশ্রীর প্রতি যত্নশীল দেব!
-
‘হনুমান চালিশা পড়ছিলাম’, মোদির সঙ্গে কথায় চোখে জল ‘হিরো’ পাইলট মচ্ছরের