পাকিস্তানের সিন্ধ প্রদেশে আদালতের সামনে কান্নায় ভেঙে পড়লেন দুই হিন্দু নাবালিকা। সম্পর্কে তারা দুই বোন। অভিযোগ, সীতা এবং রূপী নামে যথাক্রমে ১৩ এবং ১৪ বছরের দুই কিশোরী অপহৃত হয়। তারা কাচ্চি কোলহি জনজাতির হওয়া সত্ত্বেও জোর করে তাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। এরপর আমজাদ সোলাঙ্গি ও মনসুর সোলাঙ্গির সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। আদালতের দ্বারস্থ হয়ে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন জানায় তারা। দুই কিশোরীর করুণ আবেদনে মন ভেজেনি পাক বিচারকের। তাদের সরকারি হোমে পাঠানোর নির্দেশ দেন তিনি। এরপরেই আদালতের বাইরে কান্নায় ভেঙে পড়েন দুই কিশোরী।
পাকিস্তানি সাংবাদিক এবং সমাজকর্মী ভীনগাস একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, ২ জন নাবালিকা হাত জোড় করে আকুতি জানাচ্ছে, ‘দয়া করে আমাদের বাড়ি যেতে দিন।’ এই ঘটনায় পাকিস্তানের সংখ্যলঘুদের উপর দমন-পীড়ন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। আওয়াজ তুলছে প্রতিবেশী দেশের সাংবাদিক এবং সংখ্যালঘু অধিকার রক্ষাকারী একাধিক সংগঠন। ভীনগাস আরও জানিয়েছেন, গত ৯ সেপ্টেম্বর টান্ডো আল্লাহইয়ার থেকে “প্যানসি কোহলি নামের ১৪ বছর বয়সি আরও এক হিন্দু কিশোরীকে” অপহরণ করা হয়। পাক সাংবাদিকের চাঞ্চল্যকর দাবি, সিন্ধু জেলায় গত ১০ দিনের মধ্যে “ছ’জন হিন্দু কিশোরীকে” অপহরণ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে।
পাকিস্তানের হিন্দু জনগোষ্ঠীর অধিকাংশই থাকেন সিন্ধু প্রদেশে। সেখানে একের পর এক হিন্দু মেয়েদের অপহরণ, ধর্মান্তর এবং মুসলিম পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনার অভিযোগ উঠছে। সবচেয়ে বেশি করে বিপন্ন প্রান্তিক কোল, ভিল ও মেঘওয়ার সম্প্রদায়ের দরিদ্র পরিবারগুলির মেয়েরা। কারণ পুলিশ, আদালত, আইন বার রাজনীতিক, কে তাদের পাশে দাঁড়ায় না বলেই অভিযোগ। এমনকী পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী ভোটাধিকার বা রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ থেকে প্রায় বঞ্চিত!
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তানে শত শত হিন্দু তরুণী অপহরণ, জোরপূর্বক ধর্মান্তর এবং জোরপূর্বক বিয়ের শিকার। মানবাধিকার সংস্থাটি পাকিস্তানি হিন্দুদের বিরুদ্ধে অব্যাহত বৈষম্য—যার মধ্যে রয়েছে মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা এবং ধর্ম অবমাননার অভিযোগ এনেছে। অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসন তাদের নালিশ শোনে না বলেই অভিযোগ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা