সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ অমরনাথ যাত্রী৷ তীর্থযাত্রী বোঝাই একটি বাস সামনে থেকে আসা লরিকে ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই বাসচালক-সহ মৃত্যু হয় দু’জনের৷ গুরুতর আহত আরও ২৩ জন যাত্রী৷ এই ঘটনার জেরে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে৷
বুধবার দুর্ঘটনাটি ঘটে শ্রীনগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে বীজবেহারার কাছে সংগমে৷ গান্ডেরবাল জেলার বেস ক্যাম্প থেকে জম্মুর দিকে যাচ্ছিল বাসটি৷ শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের উপর একটি লরিকে ধাক্কা মারে বাসটি৷ জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন মীরাটের বাসিন্দা৷ নাম প্রমোদ কুমার৷ বাস চালক বিলাল আহমেদের বাড়ি জম্মুর কঙ্গনে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বীজবেহারা এলাকায়৷ কারফিউ জারি থাকা সত্ত্বেও কোনও বাধা না মেনে ঘটনাস্থলে ছুটে যান এলাকাবাসীরা৷ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷
এদিকে এদিন কাশ্মীরে ডিউটিতে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক সিআরপিএফ জওয়ানের৷ অমরনাথ যাত্রায় এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০৷ হিজবুল মুজাহিদিনের জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে উত্তাল কাশ্মীরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৩৪ জন৷ তার উপর অমরনাথ যাত্রীদের দুর্ঘটনা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তীর্থ যাত্রা স্থগিত রাখা হয়েছে বলে খবর৷
সর্বশেষ খবর
-
ভরা কটালে জোয়ারের তোড়ে হলদি নদীতে নৌকাডুবি, সাঁতরে প্রাণে বাঁচালেন ১৫ যাত্রী
-
পুলিশকে গুলির পালটা এনকাউন্টার, জেল ভেঙে পালানো কুখ্যাত গ্যাংস্টার খতম পাঞ্জাবে
-
নেপাল বিপর্যয়ের মাস পেরলেও খোঁজ নেই, স্ত্রীকে পেতে মোদির দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু
-
বানর সেনার চোখে চশমা-হাতে গদা, ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ পোস্টার ঘিরে হাসির রোল নেটভুবনে
-
কবাডিতে জোড়া সোনা, ৭ মেডেলে এশিয়াডে ভারতের ‘সেরা’ দিন, পদকতালিকায় কোথায় দাঁড়িয়ে?