সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর চারেক পরেই টনক নড়ে দেশের৷ যখন ব্যক্তিগত চেষ্টায় দেশের নাম উজ্জ্বল করার আপ্রাণ চেষ্টা করেন দীপা কর্মকাররা৷ একটুর জন্য ফস্কে যাওয়া পদকের জন্য হা-হুতাশ ছড়িয়ে পড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী৷ ব্যস, তারপরে আর কেইই বা খোঁজ রাখেন? কোথায় পড়ে রইল রেখা কুমারীরা৷

রেখা কুমারী৷ নামটা শোনেননি বোধহয়৷ রাঁচি থেকে ১০ কিলোমিটার দূরে এক গ্রামে বাস দেশের এই উঠতি সাঁতারুর৷ ১৬ বছরের মেয়েটার একটাই স্বপ্ন, ২০২০ সালে দেশের হয়ে ওলিম্পিকে পদক জেতা৷ এই স্বপ্নপূরণের লক্ষ্যেই দিনরাত এক করে অনুশীলন করে চলেছে সে৷ কিন্তু, একটা সুইমিং পুলও জোটেনি তার ভাগ্যে৷ সম্বল বলতে বর্ষায় টইটম্বুর স্থানীয় বাঁধের জলাধার৷
শুধু রেখা নয় বাঁধের এই ঘোলা জলেই নিয়ম করে সাঁতার কাটে তাঁর সহপাঠিরাও৷ আশেপাশের গ্রামেই বাস সবার৷ কারও সুইমিং কস্টিউম জুটেছে, কারও আবার তাও জোটেনি৷ এটাই হয়ে উঠেছে ঝাড়খণ্ডের সুইমিং অ্যাসোসিয়েশনের উঠতি সাঁতারুদের অনুশীলনের একমাত্র আস্তানা৷
এদিকে এক কিলোমিটার দূরেই রিক্ত পড়ে রয়েছে ন্যাশনাল গেমসের জন্য তৈরি করা একটি সুইমিং পুল৷ কিন্তু সাঁতারুদের প্রশিক্ষক উমেশ কুমারের অভিযোগ, ২০১২ সালে পুলটি সাঁতারুদের খুলে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু অজানা কারণে তা বন্ধ করে দেওয়া হয়৷ বার বার প্রশাসনকে চিঠি লিখেও কোনও লাভ হয়নি৷ বন্ধ হওয়ার কারণও জানা যায়নি৷ কিন্তু, এর জন্য প্র্যাক্টিস তো আর বন্ধ করা যায় না! তাই ভবিষ্যতের স্বপ্নের জন্য বাস্তবের এই লড়াই চালিয়ে যাচ্ছে তাঁর সাঁতারুরা৷

সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের