সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ফ্ল্যাটের জন্য আগাম টাকা জমা দিতে যাচ্ছিলেন ডোম্বিভলির কৃষ্ণ গোসাভি৷ কিন্তু অটোতেই রয়ে গেল সেই আগাম দেওয়ার টাকা৷ এক-দু’টাকা নয়, রীতিমতো দেড় লক্ষ টাকা খোয়ালেন যাত্রী৷ নামার সময় টাকার ব্যাগ অটোতে ফেলেই নেমে গিয়েছিলেন তিনি৷ নতুন বাড়ি কেনার স্বপ্ন ভাঙতে বসেছিল তাঁর৷
কিন্তু জীবনটা বোধহয় এতটাও মন্দ নয়৷ আর তাই হারানো টাকা ফেরত পেয়ে গেলেন কৃষ্ণ৷
অটোচালক প্রভাকর নিজের দায়িত্বে ফিরিয়ে দিলেন সেই টাকা৷ গত রবিবার সাগারলি থেকে অটোয় ওঠেন কৃষ্ণ৷ নতুন ফ্ল্যাটের টাকা জমা দিতে তিনি দাভড়ি যাচ্ছিলেন৷ গন্তব্যে পৌঁছে কৃষ্ণ অটো থেকে নেমে গেলেও তাঁর টাকার ব্যাগ অটোতেই রয়ে যায়৷ এরপর অটোচালক প্রভাকর বাড়িতে ফিরে অটো পরিস্কার করার সময় সেই ব্যাগটির সন্ধান পান৷ অর্থের প্রয়োজন থাকা সত্বেও এই টাকা ফেরত দিতে উদ্যত হয়ে ওঠেন তিনি৷
পুরো ঘটনাটি তিনি স্থানীয় বিজেপি নেতা মহেশ পাটিলকে জানান৷ এরপর প্রভাকরের উদ্যোগেই কৃষ্ণর বাড়ি খুঁজে বের করে পুলিশ এবং সেই টাকা ফিরিয়ে দেওয়া হয়৷
কৃষ্ণকে টাকা ফিরিয়ে দেওয়ার ঘটনায় এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন প্রভাকর| বিজেপি নেতা মহেশ পাটিল বলেছেন, “প্রভাকর সততার উদাহরণ তৈরি করল৷ উনি নিজে থেকে উদ্যোগ নিয়ে টাকা ফিরিয়ে দিতে চেয়েছিলেন| এমন উদ্যোগের প্রশংসা করি৷”
সর্বশেষ খবর
-
গোল করে নায়ক সেই এমবাপেই, প্যারাগুয়ের কঠিন পরীক্ষায় পাস করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
-
আমেরিকার স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে অটুট বন্ধুত্বের বার্তা মোদির
-
কানাডার স্বপ্নের সফর শেষ, আজেদিনের জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো
-
‘বাংলায় সব সম্পদ আছে’, শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
বৈভবের অভিষেকেও এল না জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত