সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেট ব্যাঙ্ক ও তার সহযোগী ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নস (ইউএফবিইউ)৷ ফলে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে৷ সরকারের তরফে ব্যাঙ্কের সংস্কারের ডাক দেওয়ার পরই এই ধর্মঘট৷ ইউএফবিইউ-র আওতায় নয়টি ব্যাঙ্কের প্রায় আট লক্ষ কর্মী ও অফিসার শুক্রবারের এই ধর্মঘটে শামিল হচ্ছেন৷ এই ধর্মঘটের ফলে চেক ক্লিয়ারেন্স, ক্যাশ ডিপোজিট ও নগদ টাকা তোলা-সহ বেশ কিছু পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা৷
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ বেশিরভাগ ব্যাঙ্কই তাদের গ্রাহকদের জানিয়েছে, সরকার প্রস্তাবিত সংস্কারের বিরুদ্ধে তাদের প্রতিবাদের কারণেই এই ধর্মঘট৷ গ্রাহক স্বার্থেই এই ধর্মঘট, এমনটাও জানিয়েছে তারা৷ সারা ভারত ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের (এআইবিইএ) জেনারেল সেক্রেটারি সি এইচ ভেঙ্কটাচালম এদিন বলেন, মুখ্য শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে কোনও সদর্থক ফল মেলেনি৷ যদিও সরকার তাদের দাবিগুলি বিবেচনা করলে ইউএফবিইউ ধর্মঘটের বিষয়টি ভেবে দেখত৷ বিদেশি বিনিয়োগ ও এফডিআইয়ের বিরোধিতা করছে যে সংগঠনগুলি তারা কেউই পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ ও বেসকারি মূলধন বৃদ্ধিরও পক্ষপাতী নয় তারা৷ আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির সঙ্গে সমবায় ব্যাঙ্কের সংযুক্তিকরণেরও বিরোধিতা করছে তারা৷
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া