সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন নৃশংস ধর্ষণকাণ্ডে বারবারই নির্যাতিতদের তালিকায় উঠে এসেছে মহিলাদের নাম৷ এবার পুরুষরাও বাদ গেল না সেই অত্যাচার থেকে৷ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে৷ দু’সপ্তাহ আগে হিন্দি বিভাগের স্নাতকোত্তর প্রথমবর্ষের ছাত্রকে পাঁচ ব্যক্তি ধর্ষণ করে৷
জানা গিয়েছে, হাসপাতাল থেকে মেডিক্যাল রিপোর্ট নিয়ে ফেরার পথে পাঁচ ব্যক্তি তাঁকে গাড়িতে তুলে জোর করে মদ খাওয়ায় এবং ধর্ষণ করে৷ চলন্ত গাড়িতে তাঁকে ধর্ষণ করে, খোলা মাঠের উপর ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা৷
ঘটনার পরেই শমীক (নাম পরিবর্তিত) পুলিশের কাছে ১০০ ডায়াল করে অভিযোগ জানান৷ কিন্তু প্রাথমিকভাবে পুলিশ অভিযোগের ভিত্তিতে কোনওরকম পদক্ষেপ গ্রহণ করেনি বলে তাঁর পরিবারের তরফে অভিযোগ৷
ঘটনার চারদিন পরে পুলিশ শমীকের অভিযোগ নেয়৷ প্রথমটায় তারা ওই তাঁর অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দেয়৷ কিন্তু পরবর্তী সময়ে তাঁর পরিবারের তরফ থেকে বারবার অনুরোধ করা হলে অভিযোগ গ্রহণ করা হয়৷
নির্যাতিত জানিয়েছেন, প্রথমবার মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের অভিযোগ সত্যি প্রমাণ হওয়ার পরেও দ্বিতীয়বার তাঁকে মেডিক্যাল টেস্ট করাতে বাধ্য করা হয়৷
নির্যাতিতর পরিবারের অভিযোগ, পুলিশ এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ গোটা বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা করছে আর তাই নানাভাবে তাঁকে ভুল প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে৷
নির্যাতিতর পরিবারের দাবি, গোটা ঘটনায় তিনি খুবই ভেঙে পড়েছেন৷ এরপরে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের সাহায্য না পেলে তাঁকে বাঁচিয়ে রাখা যাবে না৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’