সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে পাকিস্তানে বিরাট কোহলির এক ভক্ত ক্রিকেট ম্যাচে ভারতের জয়ের খুশিতে নিজের বাড়ির ছাদে ভারতের জাতীয় পতাকা রেখেছিলেন৷ ফলস্বরূপ বিরাটের সেই ‘বিরাট’ ভক্তকে জেলবন্দি করেছিল পাক প্রশাসন৷ কিন্তু এবার প্রায় একই ঘটনা ঘটল ভারতে৷ বিহারের নালন্দা জেলায় এক গৃহস্থের বাড়িতে উড়তে দেখা গলে পাকিস্তানের পতাকা৷ সবুজ কাপড়ে চাঁদ এবং তারার ছবি স্থানীয় খবরের চ্যানেলে দেখে যেতেই ঘটনা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়৷
আনোয়ারুল হকের বাড়িতে পাকিস্তানের পতাকা দেখা যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার বিহারজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে দেখে নালন্দা জেলার সাব ডিভিশনাল অফিসার সুধীর কুমার তৎক্ষনাৎ সেখানে ছুটে যান৷ আনোয়ারুলের থেকে সেই পতাকা কেড়ে নেওয়া হলেও তাঁর বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি৷
আনোয়ারুলের কন্যা শাবানা আনোয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কোনওরকম খারাপ মতলবে এই পতাকা বাড়িতে লাগানো হয়নি৷ শুধুমাত্র মহরম উৎযাপনের খুশিতে এই পতাকা ওড়ানো হয়েছিল৷”
যদিও এই ঘটনায় দেশ বিরোধিতার গন্ধ পাচ্ছেন হিন্দুস্থানি আওয়াম মোর্চা৷ মোর্চার মুখপাত্র জানিয়েছেন, “কিছু মানুষ বিহারকেও কাশ্মীর বানানোর চেষ্টায় মেতে উঠেছেন৷ তাঁদের এই চেষ্টা বন্ধ করতে কেন্দ্রকে কঠোর ভূমিকা পালন করতে হবে৷”
সর্বশেষ খবর
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…