সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেডিমেড ফ্ল্যাট ক্রেতাদের হাতে তুলে দেবেন৷ এই আশা দেখিয়ে হাজারেরও বেশি ক্রেতার কাছ থেকে টাকা তুলেছিলেন৷ ক্রেতাদের সেই টাকা অবৈধভাবে সিনেমা তৈরির কাজে লাগানোর অভিযোগে গ্রেফতার করা হল মহেন্দ্র সিং নামে এক ব্যবসায়ীকে৷
নবি মুম্বইয়ে বালাজি রেসিডেন্সি নামে নির্মান সংস্থা চালাত অভিযুক্ত মহেন্দ্র৷ এই কাজে তার সহায়ক ছিল বাবলু গুপ্তা, জ্ঞানেশ্বর শর্মা, ধনেন্দ্রকুমার ঝা ও যোগেশকুমার সিং নামে আরও চার ব্যক্তি৷ প্রায় ১,২৯০ জন মানুষের কাছ থেকে অত্যাধুনিক ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা তোলেন তারা৷
নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ফ্ল্যাট না পেয়ে টাকা ফেরত চান ক্রেতারা৷ কিন্তু এক টাকাও ফেরত পাননি কেউ৷ চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করেও কিছুই না পেয়ে একে একে অভিযোগ দায়ের করেন ছয় ক্রেতা৷ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় মহেন্দ্র ও তার সঙ্গীদের৷
জেরার মুখে খণ্ডেশ্বর পুলিশ জানতে পারে, ক্রেতাদের সমস্ত টাকা দিয়ে তিরুপতি বালাজি মোশন পিকচার্স নামে এক প্রযোজনা সংস্থা খোলে মহেন্দ্ররা৷ একটি ভোজপুরি ও দুটি মারাঠি সিনেমা তৈরি করার কাজে নিয়োগ করা হয় ক্রেতাদের থেকে তোলা অধিকাংশ টাকা৷ ধৃতদের আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷
সর্বশেষ খবর
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?