স্টাফ রিপোর্টার: পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসে বাস ধর্মঘট স্থগিত রাখলেন বাসমালিকরা৷ ফলে ২৯ আগস্ট রাজ্যজুড়ে যে বেসরকারি বাস এবং স্কুলবাস ধর্মঘট ডাকা হয়েছিল তা আর হচ্ছে না৷
শনিবার পাঁচটি বাস এবং স্কুলবাস সংগঠনের প্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠক করে তাঁদের এই সিদ্ধান্তের কথা জানান৷ শুক্রবারই পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার পর বাস ধর্মঘটের বিষয়ে সুর নরম করেছিলেন বাসমালিকরা৷ আর এদিন তা স্থগিত রাখার কথা ঘোষণা করলেন৷ কেন্দ্রের মোটর ভেহিক্যালস সংশোধনী বিলে আপত্তি তুলে ধর্মঘট ডেকেছিলেন বেসরকারি বাস এবং স্কুলবাস মালিকরা৷ পাশাপাশি পুলিশের জুলুমবাজির প্রতিবাদের ইস্যুও তোলা হয়েছিল৷ তবে বাসমালিকদের দাবি, পরিবহণমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন৷ তাই আপাতত তাঁরা ধর্মঘট স্থগিত রাখছেন৷ তাঁরা জানিয়েছেন, মন্ত্রী কেন্দ্রে এই বিলের বিষয়ে বেশ কিছু ক্ষেত্রে তাঁদের সঙ্গে সহমত বলেই জানিয়েছেন৷ পাশাপাশি ধর্মঘট প্রত্যাহার করার আবেদন জানিয়েছিলেন৷ তাই মন্ত্রীর আশ্বাসে তাঁরা ধর্মঘট থেকে পিছু হটলেন৷
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের যুগ্ম সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রের যে বিল সেই বিল নিয়ে মন্ত্রী কিছু ক্ষেত্রে আমাদের সঙ্গে সহমত৷ তিনি বলেছেন, দিল্লিতে তৃণমূলের সাংসদরা এই বিলের বিষয়টি দেখবেন৷ তাছাড়া পুলিশি জুলুমের ক্ষেত্রেও তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন৷ তাই আমরা আপাতত ধর্মঘট প্রত্যাহার করছি৷”
সর্বশেষ খবর
-
‘আমি অধিনায়ক’, বাবরকে নেতা মানতে নারাজ আফ্রিদি! বিশ্বকাপ নিয়ে এখনই পাকিস্তানে ধুন্ধুমার
-
শতাব্দীপ্রাচীন জিমখানা ক্লাব দেশের ইতিহাসের অংশ, উচ্ছেদ রুখতে মোদিকে চিঠি ৫০ প্রাক্তন সেনাকর্মীর!
-
সপ্তাহান্তে ছুটির আমেজ, দার্জিলিঙের ভিড় এড়িয়ে ঘুরে আসুন এই ৩ অফবিট পাহাড়ি গন্তব্যে
-
অনুমতি ব্যতীত ভিনধর্মে বেচা যাবে না জমি? ল্যান্ড জেহাদ রুখতে আইন আনার ঘোষণা শুভেন্দুর
-
বাংলাদেশ থেকে লাগাতার খুনের হুমকি! ভবানীভবনের দ্বারস্থ ঋতব্রত