Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
Benjamin Netanyahu

ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই আমিরশাহী সফরে নেতানিয়াহু, প্রেসিডেন্টের সঙ্গে গোপন বৈঠক

রবিবার রাতে আবুধাবিতে আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকও করলেন তিনি। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৩:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৩:২০

options
link
ইরানের সঙ্গে সংঘাতের মাঝেই আমিরশাহী সফরে নেতানিয়াহু, প্রেসিডেন্টের সঙ্গে গোপন বৈঠক zoom
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
Advertisement

গত কয়েক বছরে লাগাতার সংঘাতের জেরে তপ্ত কড়াইয়ে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। সংঘাত জারি রয়েছে এখনও। এই আবহেই গোপনে সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। রবিবার রাতে আবুধাবিতে আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকও করলেন তিনি। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। স্বাভাবিকভাবেই নেতানিয়াহুর এই সফর ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক চর্চা।

হঠাৎ এই বৈঠকের নেপথ্য কারণ জানা না গেলেও। সম্প্রতি ইজরায়েলের সংবাদপত্র ‘হারেৎজ’-এর এক রিপোর্ট দেশের অন্দরে শোরগোল ফেলে দিয়েছে। যেখানে দাবি করা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হামলার প্রায় দেড় সপ্তাহ আগে জায়েদ এই হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেন। বলা হয়, হামাস বড়সর হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে সেই সতর্কবার্তা ইজরায়েলের গোয়েন্দা সংস্থাকে জানানো হয়নি। নেতানিয়াহু অবশ্য সে রিপোর্ট অস্বীকার করেছেন। এবং ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। আমিরশাহীও এই বিষয়ে মুখ খোলেনি। তবে বলা হয়েছে, ২০২০ সালে আব্রাহাম চুক্তির পর থেকে ইজরায়েলের সঙ্গে তাদের ‘সরাসরি যোগাযোগ’ রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মে মাসেও নেতানিয়াহুর দপ্তর বলেছিল তিনি গোপনে আমিরশাহী গিয়েছিলেন। যদিও আমিরশাহীর প্রশাসন সেই দাবি উড়িয়ে দেয়। পরে জানা যায় ২৬ মার্চ আল-আইন শহরে দুই নেতার দেখা হয়েছিল।

ইজরায়েলের জাতীয় নির্বাচনের আগে এই রিপোর্টে যথেষ্ট চাপে নেতানিয়াহু। সেই আবহে আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। অবশ্য নেতানিয়াহুর আমিরশাহী সফর এই প্রথমবার নয়, মে মাসেও নেতানিয়াহুর দপ্তর বলেছিল তিনি গোপনে আমিরশাহী গিয়েছিলেন। যদিও আমিরশাহীর প্রশাসন সেই দাবি উড়িয়ে দেয়। পরে জানা যায় ২৬ মার্চ আল-আইন শহরে দুই নেতার দেখা হয়েছিল।

উল্লেখ্য, দীর্ঘ সংঘাত পেরিয়ে ইজরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর কূটনৈতিক সম্পর্কের বরফ গলেছিল ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে। ইরান যুদ্ধের পর আমিরশাহী, আমেরিকা ও ইজরায়েল দুই দেশের সঙ্গেই সম্পর্ক আরও মজবুত করেছে। এদিকে ইজরায়েলে নির্বাচনের প্রাক্কালে, বিরোধীরা ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার জন্য নেতানিয়াহুকে দায়ী করছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.