পালাবদলের পরই অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার পানিহাটির ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠান থেকে রাজ্যের অঙ্গনওয়াড়িগুলোকে ঢেলে সাজানোর আশ্বাস দিলেন তিনি। জানালেন, অঙ্গনওয়াড়িগুলোতে বিনামূল্য দেওয়া হবে বিদ্যুৎ। অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। বললেন, ওদের হাতেই দেশের ভবিষ্যৎ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “শিশুদের খাবারের বরাদ্দ ২ টাকা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। প্রসূতিদের ১২ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৪ টাকা। এই মুহূর্তে ১৯ হাজার অঙ্গনওয়াড়ি চলছে ভাড়া করা বাড়িতে। আগামীতে সেগুলো সরকারের নিজস্ব ঠিকানায় হবে। তার জন্য অর্থ বরাদ্দও করা হয়েছে।”
আরও পড়ুন:
বর্তমানে বাংলায় রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে পানিহাটিতে ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠান যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানেই অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, “আগষ্টেই কর্মীদের বেতন ৫০০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। দিদিদের আয়ুষ্মান ভারতে যুক্ত করা হয়েছে। এর আওতায় দেশের ৩৮ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা খরচে মিলবে চিকিৎসা।”
শিশুদের স্বার্থে খাবারের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলেও এদিন ফের জানান মুখ্যমন্ত্রী। বলেন, “শিশুদের খাবারের বরাদ্দ ২ টাকা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। প্রসূতিদের ১২ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৪ টাকা। এই মুহূর্তে ১৯ হাজার অঙ্গনওয়াড়ি চলছে ভাড়া করা বাড়িতে। আগামীতে সেগুলো সরকারের নিজস্ব ঠিকানায় হবে। তার জন্য অর্থ বরাদ্দও করা হয়েছে।” এখানেই শেষ নয়, আইসিডিএস কেন্দ্রে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। এদিন অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূয়সী প্রশংসা করেন নীতীন নবীন। তিনি বলেন, “ওরা বাচ্চাদের প্রথম গুরু, ওদের হাতেই দেশের ভবিষ্যৎ।”
সর্বশেষ খবর
-
‘আমার শান্তি-আরাম সব নষ্ট করে দিয়েছে’, বিশ্বকাপের খ্যাতি থেকে এখন মুক্তি চাইছেন ভোজিনহা
-
সীমান্তে সংঘাতের মাত্রা কমতেই কাছাকাছি ভারত-চিন, জয়শংকরের মন্তব্যে দুশ্চিন্তা বাড়বে আমেরিকার!
-
মুখ্যমন্ত্রীর দাবিতেই সিলমোহর হাই কোর্টের! কোলাঘাটের ভাড়াবাড়িতে রাজনৈতিক উদ্দেশ্যে হানা দেয় মমতার পুলিশ
-
জীতু গোপনাঙ্গ স্পর্শ করতেই কেন চিৎকার-ভাঙচুর? লাফটারসেন বললেন, ‘ছেলেবেলায় বারবার যৌন হেনস্তা শিকার হয়েছি’
-
জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তারি খারিজ, সম্ভল হিংসায় সুপ্রিম কোর্টে জরিমানা উত্তরপ্রদেশের