সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব বাংলা আর পশ্চিম বাংলার দিন ফুরিয়েছে৷ ভারত ও বাংলাদেশ দুই স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেলেও, এতদিন দেশভাগের কাঁটাতার মেনে বাংলাও নামে পূব-পশ্চিমেই ভাগ হয়েছিল৷ কিন্তু সে পূর্ব বাংলা বলেই যখন কিছু নেই, তখন পশ্চিম বাংলা নাম থাকার দরকারই বা কী! এতদিন এ নিয়ে জল্পনা চলছিলই৷ এবার পশ্চিমবঙ্গের নাম বদলে সায় দিল রাজ্য মন্ত্রিসভা৷
প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েই নাম পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইংরেজি ও বাংলাতে নাম আলাদা হওয়ার ফলে প্রশাসনিক কাজকর্মে যথেষ্ট অসুবিধা হয়৷ আর তাই দুই ভাষায় নামের ক্ষেত্রে সমতা চেয়েছিলেন তিনি৷ এতদিনে তা কার্যকর হতে চলেছে৷ রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যেই এই প্রস্তাবে সায় দিয়েছে৷ এরপর বিধানসভায় সর্বদলীয় বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ তারপর এই প্রস্তাব যাবে সংসদে৷ সংসদে পাশ হলে রাষ্ট্রপতি নাম পরিবর্তনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷
বাংলা কিংবা বঙ্গ- এই দুটো নামের মধ্যে থেকেই একটি বেছে নেওয়া হতে পারে৷ ইংরেজিতে নাম হতে পারে বেঙ্গল৷ বঙ্গদেশ বা বঙ্গভূমির সূত্র ধরে বঙ্গ নাম ফিরে পেতে চাইছেন যেমন অনেকে, তেমনই আবার অনেকের রায় বাংলার পক্ষে৷ তবে পুরো বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মতামত চেয়ে গণভোটেরও পক্ষপাতী কেউ কেউ৷ বঙ্গ বা বাংলা যাই হোক না কেন ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী তা শুরু B দিয়ে৷ ফলত প্রশাসনিক কাজের ক্ষেত্রে সামনের সারিতে উঠে আসবে পশ্চিমবঙ্গের নাম৷
সর্বশেষ খবর
-
মুখের দুর্গন্ধ দূর করতে সর্বক্ষণ চুইংগাম চিবোচ্ছেন! বড় রোগ ডেকে আনছেন না তো?
-
সেপ্টেম্বরে চার্জশিট, এবার শালবনী জমি দুর্নীতি মামলা এমপি-এমএলএ কোর্টে স্থানান্তরের আবেদন সিআইডি-র
-
‘রক্ষণ গুছিয়ে আক্রমণেও উঠতে হবে’, পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি ভারতীয় কোচের?
-
দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম
-
নন্দীগ্রামের সংখ্যালঘুদের ‘বন্ধুত্ব’ বার্তা শুভেন্দুর, কেন ভবানীপুর ছাড়েননি? দিলেন ব্যাখ্যা