সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাইয়ের শুরুতেই শোনা গিয়েছিল কথাটা৷ উত্তরাখণ্ডের সীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়েছে লাল ফৌজ৷ তবে, তাঁদের উপযুক্ত স্থানে ফিরিয়ে দেয় ভারতীয় সেনা৷ কিন্তু, দমে যায়নি ভারতের পূর্ব সীমান্তের বৃহত্তম প্রতিবেশী দেশ৷ ফের অনুপ্রবেশের ছক কষছে তারা৷ এমনটাই খবর মিলেছে গোয়েন্দা দফতর সূত্রে৷
শোনা গিয়েছে, চিনা সেনার বেশ কয়েকটি TupolovTu 153M এয়ারক্রাফ্ট চুপিসারে প্রবেশ করেছিল উত্তরাখণ্ডের বরাহোতি এলাকায়৷ অত্যাধুনিক এই এয়ারক্রাফ্টে রয়েছে সিন্থেটিক অ্যাপারচার ব়্যাডার৷ যা অনেক উপর থেকে হাই রেজোলিউশন স্যাটেলাইট ছবি তুলতে সক্ষম৷ এছাড়া বিমানটি ভূ-পৃষ্ঠের ৪০ হাজার ফুট থেকে ৬০ হাজার মধ্যে উড়তে পারে৷ ফলে সংশ্লিষ্ট এলাকার ব়্যাডারের স্ক্যানারেও এর অস্তিত্ব ধরা পড়ে না৷ এমনকী রাতের অন্ধকারেও এগুলি সমান দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম৷
এই অত্যাধুনিক অস্ত্র দিয়েই ভারতের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় জরিপ করে গিয়েছে চিনা সেনার দল৷ প্রায় পাঁচ মিনিট ভারতের আকাশে সেগুলি বিচরণ করেছে বলেই খবর৷ ভারতের কাছে এই তথ্য এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার থেকে৷ গোয়েন্দাদের ধারণা, ভারতের উত্তর পার্বত্য অঞ্চলে ফের অনুপ্রবেশের চেষ্টায় রয়েছে চিনা ফৌজ৷
সর্বশেষ খবর
-
ডুরান্ডে মরশুমের প্রথম ডার্বি, বিদেশি নিয়ে ফেডারেশনের সিদ্ধান্তের গড়িমসিতে সমস্যায় মোহনবাগান
-
‘বছর পেরিয়েছে সিঁদুর, স্বাভাবিক হোক সম্পর্ক’, মোদি-শরিফকে চিঠি ভারত-পাক বিশিষ্টদের
-
‘আত্মসমর্পণ নয়, শান্তি চায় পাকিস্তান’, সিন্ধুর জল বন্ধে ভারতকে পরমাণু যুদ্ধের ‘রক্তচক্ষু’ ভুট্টোর
-
‘সিক্স প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’, প্রথমবার বেবি বাম্প দেখিয়ে মিষ্টি বার্তা হবু মা সামান্থার
-
হাসপাতালে রোগীকে পরপর লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী