স্টাফ রিপোর্টার: ফের তোলাবাজির অভিযোগে নাম জড়াল এক তৃণমূল কাউন্সিলরের৷ শুধু তোলাবাজি নয়৷ তোলাবাজির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ৷ অভিযুক্ত রাজপুর-সোনারপুর পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়৷
অভিযোগ, বিষ্ণুপদ হালদার নামে এক ব্যক্তি এলাকায় তোলাবাজির প্রতিবাদ করায় ওই কাউন্সিলরের অনুগামীরা তাঁকে বেধড়ক মারধর করে৷ লোহার রড, বাঁশ দিয়ে মারা হয়৷ এরপর আক্রান্ত ব্যক্তি সোনারপুর থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ গড়িমসি করে বলে অভিযোগ৷ অভিযোগ, শুধু বিষ্ণুপদবাবুর উপর হামলা হয়েছে তেমনটা নয়৷ মঙ্গলবার রাতে যখন তাঁর বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়, সেই সময় পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধর করা হয়৷ তাঁদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন এক প্রতিবেশীও৷ শহরে একের পর এক প্রতিবাদীর উপর হামলার ঘটনা ঘটছে৷ এবার সেই হামলার ঘটনায় অভিযুক্ত হল শাসক দলের কাউন্সিলরই৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ এদিকে ওই অভিযুক্ত কাউন্সিলরের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি৷
সর্বশেষ খবর
-
সাবান মেখে শাওয়ারের নিচে…, স্নানঘর থেকে ফাঁস রণবীরের গোপন ভিডিও!
-
গুরুত্ব দিচ্ছে না দল! প্রকাশ্যে বিজেপির সমালোচনা করে কংগ্রেসের পথে ‘ক্যাপ্টেন’?
-
হোয়াটসঅ্যাপে ‘না’ লিখতেই ২ লক্ষ টাকা খোয়ালেন ব্যক্তি! কোন মেসেজ দেখলে সতর্ক হবেন?
-
‘অ্যাক্সিডেন্টাল’ জুটিতে সোনা শুটিংয়ে, কমলজিৎ বলছেন, ‘পরিবারের লড়াই সোনা জয়ের জ্বালানির উৎস’
-
অগ্নাশয় ক্যানসারে বাবাকে হারিয়েছিলেন, জটিল অপারেশনে রোগীর প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ সেই চিকিৎসক