সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্তরে পা দিতে চলেছে দেশের স্বাধীনতা৷ এই উপলক্ষেই একটি দেশাত্মবোধক ভিডিও টুইটারে আপলোড করার কথা ছিল কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রকের৷ আর এতেই ঘটল বিপত্তি৷ ভিডিওর শুরুতেই ভেসে উঠল পাকিস্তানের ফাইটার জেট JF-17-এর ছবি৷
Copy paste can hurt you.. ministry of culture used China-Pak JF-17 fighter jet flying with Tirana.. pic.twitter.com/CEyloLIKmP
Advertisement— (((Pradip R.Sagar))) (@pradiprsagar) August 12, 2016
Advertisement
ভিডিওটি দেওয়ার মিনিট খানেকের মধ্যেই ভুল বুঝতে পারে মন্ত্রক৷ সঙ্গে সঙ্গেই তা তুলে নেওয়া হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে৷ কিন্তু ততক্ষণে বিপর্যয় যা ঘটার ঘটে গিয়েছে৷ নেট দুনিয়ায় বয়ে গিয়েছে সমালোচনার ঝড়৷
পাকিস্তান ও চিনের যৌথ উদ্যোগে তৈরি হয় JF-17৷ যা দেখতে অনেকটা ভারতীয় ফাইটার জেট ‘তেজস’ কমব্যাট এয়ারক্রাফ্টের মতো৷ সাধারণ মানুষের পক্ষে সেই পার্থক্য খুঁজে বের করা খুব সহজ নয়৷ সেই কারণেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকেরও এই ভুল হয়েছে বলে মনে করা হচ্ছে৷ অবশ্য এই অজুহাতে সমালোচনার হাত থেকে ছাড় পায়নি মন্ত্রক৷
সর্বশেষ খবর
-
এবার থেকে ৩ মাস পরই বদলাবে EMI, ঋণের নিয়মে বড়সড় বদলের পথে রিজার্ভ ব্যাঙ্ক
-
বড় সাফল্যের পরেই তীব্র মনকেমন, একাকিত্ব… নেপথ্যে কোন কারণ, জানাচ্ছেন মনোবিদরা
-
‘আমার যৌবন, বেডরুম নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন’, রামদেবকে চরম তোপ কঙ্গনার!
-
এবার উবেরেই কাটা যাবে ট্রেনের টিকিট, অ্যাপে নয়া অপশন, স্টেশন পর্যন্ত থাকছে বিশেষ ক্যাবও!
-
অতিবৃষ্টি ও ডিভিসির জলে বন্যার ভ্রুকুটি! খতিয়ে দেখতে সবং, আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী