স্টাফ রিপোর্টার: মাছের ড্রামের ভিতর থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ৷ পুলিশের সন্দেহ, ওই যুবককে খুন করে ড্রামের ভিতর ফেলে দিয়ে পালায় খুনিরা৷ পুলিশ জানিয়েছে, বুধবার সকালে দ্বিতীয় হুগলি সেতুর ফ্লাইওভারের তলায় একটি ঝোপের ভিতর থেকে উদ্ধার করা হয় দেহটি৷
এদিন সেণ্ট জর্জেস গেট রোডের উপর ফ্লাইওভারের থামের পাশেই একটি মাছের ড্রাম পড়ে থাকতে দেখে সন্দেহ হয় ওই এলাকার কিছু বাসিন্দার৷ ড্রামের মুখ মাছ ধরার জাল দিয়ে বন্ধ ছিল৷ তাঁরা ড্রামটি ঘাঁটতে গিয়েই দেখেন, তার ভিতরে পড়ে রয়েছে এক যুবকের দেহ৷ সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস ও ময়দান থানার পুলিশ৷ দেহটি বাইরে বের করে দেখা যায়, দেহে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে৷ খবর দেওয়া হয় ডিসি (সাউথ) মুরলিধর শর্মাকে৷ তিনি নিজেই ঘটনাস্থলে যান৷ তদন্ত শুরু করেন লালবাজারের গোয়ন্দোরাও৷
জানা গিয়েছে, যুবকের মাথায় আঘাতের চিহ্নও আছে৷ এ ছাড়াও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে যুবকের শরীরের বিভিন্ন্ জায়গায়৷ প্রাথমিকভাবে যুবকের পরিচয় জানা যায়নি৷ যদিও ওই যুবক মাছের ব্যবসার সঙ্গে জড়িত বলে সন্দেহ পুলিশের৷ তাই খিদিরপুর বাজার-সহ আশপাশের বাজারগুলিতে যুবকের ছবি দেখিয়ে তাঁকে শনাক্তকরণের চেষ্টা চলছে৷ পুলিশের সন্দেহ, কোনও গোলমালের জেরেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে৷ খুনির সংখ্যা একাধিক বলে ধারণা পুলিশের৷
সর্বশেষ খবর
-
‘জেন জি’-র মন বুঝেছেন ভাগবত, ‘গণতান্ত্রিক অধিকারে’র স্বীকৃতি দিয়েই পাশে থাকতে চান আরএসএস প্রধান
-
‘অপদার্থ সন্তান’, বাদশাকে খোঁচা হানি সিংয়ের, ‘বাদশাহী’ জবাবে বাজিমাত র্যাপারের
-
বন-মানুষের শত্রুতা! মধ্যপ্রদেশে বন্যপ্রাণীর হানায় মৃত ৫০, আট মাসে ৪৫টি বাঘের মৃত্যু
-
এখনই কোনও পদক্ষেপ নয়! অভিষেককে সাময়িক রক্ষাকবচ দিয়ে জানাল হাই কোর্ট
-
আচমকা অসুস্থ কলকাতার নামী স্কুলের ২৫ ছাত্রী, খবর পেয়েই দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী