সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যু হল ঢাকা গুলশান হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন জাকির হোসেন শাওনের৷ শুক্রবার সন্ধেয় পুলিশের হেফাজতে থাকাকালীনই মৃত্যু হয় তার৷ ঘটনায় বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে জাকিরের পরিবার৷
১৮ বছরের জাকির হোলি আর্টিসান বেকারির রান্নাঘরে সহকারী হিসেবে কাজ করত৷ ৫ জঙ্গিকে খতম করার পর ঘটনাস্থল থেকে সন্দেহজনক কাজকর্মের অভিযোগে আহত জাকিরকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ৷ জাকিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখানেই শুক্রবার আইসিইউতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ৷
জাকিরের পরিবারের দাবি জাকির মোটেও জঙ্গি ছিল না৷ সেও অন্যদের মতো আক্রান্ত ছিল৷ পরিবারের আয়ের একমাত্র উৎস ছিল৷ পুলিশ জাকিরের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে বলেও অভিযোগ পরিবারের৷
বাংলাদেশের প্রথমসারির মানবাধিকার সংগঠনের প্রধান নূর খান লিটন বলেন, জঙ্গি হামলায় শাওনের জড়িত থাকার ব্যাপারে সন্দেহ ছিল মাত্র৷ কোনও প্রমাণ ছিল না৷ আইএস-এর প্রকাশিত জঙ্গিদের তালিকাতেও তার ছবি ছিল না৷
জাকিরের বাবা আবদুস সাত্তারের কথায়, তার দেহের নানা অংশে কালশিটের দাগ ছিল৷ হাতে দড়ি দিয়ে বাঁধার দাগও ছিল৷ হাঁটুতেও কালশিটে পড়ে গিয়েছিল৷ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন জাকিরের বাবা৷ যাবতীয় অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বাংলাদেশ পুলিশ৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’