সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশরীরীদের রহস্যভেদ করাই ছিল তাঁর নেশা৷ অথচ সেই রহস্যের আবর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতের অন্যতম প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি৷
পেশায় কমার্শিয়াল পাইলট হলেও বরাবরই আধিভৌতিক রহস্য ভেদের নেশা ছিল গৌরবের৷ এর জন্য ২০০৯ সালে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি৷ ৩২ বছরের জীবনে প্রায় ৬০০০ ভৌতিক স্থান দর্শন করেছিলেন৷ কিন্তু, শেষরক্ষা হল না৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিকই ছিলেন গৌরব৷ সকাল এগারোটা নাগাদ বাথরুমে যান তিনি৷ আচমকা কিছু পড়ে যাওয়ার শব্দ শোনা যায়৷ জোর করে বাথরুমের দরজা খুলে দেখা যায়, মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গৌরব৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷
জানুয়ারি মাসেই বিয়ে হয়েছিল গৌরবের৷ স্ত্রীর কথায়, বেশ কয়েকদিন ধরেই গৌরব বলছিলেন তাঁর আশেপাশে কোনও আধিভৌতিক শক্তি ঘোরাফেরা করছে৷ চাইছে তাঁকে নিয়ন্ত্রণ করতে৷ তিনি আপ্রাণ চেষ্টা করছেন তা আটকাতে৷ কিন্তু, অতিরিক্ত কাজের ফলে গৌরবের মাথায় এই সব চিন্তা আসছে বলে মনে করে বিষয়টি গভীরভাবে নেননি তিনি৷
ময়নাতদন্তে জানা গিয়েছে, শ্বাসরোধ হওয়ার ফলে গৌরবের মৃত্যু হয়েছে৷ তাঁর গলায় কালশিটের দাগও নাকি দেখা গিয়েছিল৷
সর্বশেষ খবর
-
শিবপ্রসাদের স্বপ্নপূরণ! শিবু-নন্দিতার ছবিতে প্রথমবার ‘মহাগুরু’ মিঠুন, কবে মুক্তি?
-
চাহিদা তুঙ্গে পদ্মফুল ও জয় শ্রীরাম লেখা গেরুয়া রাখির, কালনা থেকে পাড়ি দিচ্ছে অযোধ্যায়
-
তোলাবাজিতে সিদ্ধহস্ত, ৫ বছরে দেবরাজের সম্পত্তি বেড়ে ১০০ কোটি! ইডিকে তথ্য দিল পুলিশ
-
রাজ্যে একধাক্কায় দ্বিগুণ হচ্ছে প্রাক্তন বিধায়কদের পেনশন! বড় সিদ্ধান্তের পথে শুভেন্দুর সরকার
-
‘আমি অধিনায়ক’, বাবরকে নেতা মানতে নারাজ আফ্রিদি! বিশ্বকাপ নিয়ে এখনই পাকিস্তানে ধুন্ধুমার