সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে জঙ্গিহানা এবং আইএসআইএসের আতঙ্কে এবার বোরখা নিষিদ্ধ করার প্রস্তাব দিল জার্মান প্রশাসন৷ সম্প্রতি অ্যঞ্জেলা মর্কেলের মন্ত্রিসভার বহু মন্ত্রী লোকসমক্ষে বোরখা পরার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন৷
দেশে ক্রমাগত জঙ্গি হানা বেড়ে চলার ঘটনায় সন্ত্রস্ত জার্মানির সাধারণ মানুষ৷ আর তাই জঙ্গিহানা রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে জার্মান প্রশাসন৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীন মন্ত্রী টমাস দি মেইজিওর এই প্রস্তাবের বিষয়ে রায় দেবেন৷
বার্লিনের সেনেটর ফ্র্যাঙ্ক হেনকেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “দেশে বোরখা নিষিদ্ধ হওয়াকে স্বাগত জানাই৷” বোরখা নিষিদ্ধ করার পাশাপাশি দেশে ইসলাম ধর্মগুরুদের বিতারিত করারও প্রস্তাব দেওয়া হয়েছে যাঁরা ধর্মের নামে দেশে হিংসা ছড়াচ্ছেন এবং জঙ্গি কার্যকলাপকে উৎসাহ জোগাচ্ছেন৷
যদিও বিশেষ ধর্মীয় স্বাধীনতায় এহেন হস্তক্ষেপের বিষয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে৷ তবু দেশে শান্তি বজায় রাখতে এবং জঙ্গি কার্যকলাপ বন্ধ রাখার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে বিশিষ্ট মহল৷
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব