সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘণ্টাখানেক মাত্র বাকি ছিল বিয়ের৷ খবরটা কানে এল কনে ও তাঁর পরিবারের৷ পাত্র লুকিয়ে গিয়েছে এক সাংঘাতিক সত্য৷ HIV পজিটিভ সে৷ প্রমাণ পেয়েই বিয়ে ভেঙে দিলেন তামিলনাড়ুর তরুণী৷
ছেলের বিয়ে হচ্ছে৷ এই আনন্দে বড় হোর্ডিং টাঙিয়েছিল তার আত্মীয়-বন্ধুরা মিলে৷ তা দেখেই ফোন যায় জেলাশাসক এস পালানির কাছে৷ ফোনে দাবি করা হয়, পাত্র HIV পজিটিভ৷ রবিবার রাত সাড়ে ন’টায় এই ফোন পেয়েই প্রশাসনিক তদন্ত শুরু করে দেন তিনি৷ একদিকে মেডিক্যালের ডিরেক্টরকে দায়িত্ব দেন তথ্য প্রমাণের জন্য, অন্যদিকে রেভিনিউ অফিসারকে ভার দেন কনেপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য৷
রিপোর্ট হাতে পেয়ে অফিসাররা জানতে পারেন ২০১৪ সালের ৩০ জুলাই থেকে চিকিৎসা চলছে পাত্রের৷ এদিকে সোমবারই ছিল বিয়ে৷ অফিসাররা কনের বোনের ফোন নম্বর জোগাড় করে প্রথমে বিষয়টি জানান৷ কিন্তু কনেপক্ষ তাঁদের কথায় বিশ্বাস করতে চাননি৷ মাত্র কয়েকঘণ্টা বাকি ছিল বিয়ের৷ তড়িঘড়ি নিজের টিম ও তথ্য-প্রমাণ নিয়ে বিয়েবাড়ি হাজির হন মেডিক্যাল অফিসার সেন্থিল কুমার ও তাঁর টিম৷
প্রমাণ পেয়ে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন কনে৷ সিদ্ধান্তে সায় দিয়েছে তাঁর পরিবারও৷ মাত্র সাত ঘণ্টার মধ্যে এই পুরো তথ্য জেনে কনের ভবিষ্যত বাঁচানোয় প্রশাসনের গোটা টিমকে ধন্যবাদ দিয়েছেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের