Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
world cup Spain

‘স্বাধীনতা’ চাই! বিশ্বকাপ জয়ের পরই ভাঙছে স্পেন? পতাকা নিয়ে তুমুল বিতর্ক

বিশ্বকাপের পর শুরু হয়ে গিয়েছে ক্লাব ফুটবলের মরশুম। স্পেনেও শুরু হয়েছে লা লিগা। সেই লিগের ম্যাচ চলাকালীনই উত্তেজনা ছড়াল 'স্বাধীনতাকামী' পতাকা ঘিরে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৫:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৫:৩০

options
link
‘স্বাধীনতা’ চাই! বিশ্বকাপ জয়ের পরই ভাঙছে স্পেন? পতাকা নিয়ে তুমুল বিতর্ক zoom
উত্তেজনা ছড়াল 'স্বাধীনতাকামী' পতাকা ঘিরে। ফাইল ছবি।
Advertisement

মাত্র কয়েকদিন আগেই বিশ্বকাপ এসেছে দেশে। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা ‘স্বাধীনতা’র দাবি ফের আছড়ে পড়ল স্প্যানিশ ফুটবলে। বিশ্বকাপের পর শুরু হয়ে গিয়েছে ক্লাব ফুটবলের মরশুম। স্পেনেও শুরু হয়েছে লা লিগা। সেই লিগের ম্যাচ চলাকালীনই উত্তেজনা ছড়াল ‘স্বাধীনতাকামী’ পতাকা ঘিরে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে ফুটবলারদের নিয়ে নির্ধারিত কর্মসূচিও স্থগিত করে দেওয়া হয়।

বিতর্কের সূত্রপাত কাম্প ন্যুতে। বৃহস্পতিবার লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। স্পেনের বিশ্বজয়ী দলের সিংহভাগ সদস্যই বার্সা ব্রিগেডের। অধিনায়ক রড্রি, তরুণ তুর্কি লামিনে ইয়ামাল থেকে শুরু করে পেদ্রি, পাউ কুবারসি, দানি ওলমোর মতো আটজন ফুটবলার বার্সেলোনা থেকে জায়গা করে নিয়েছেন স্পেনের বিশ্বজয়ী দলে। ক্লাব কর্তাদের পরিকল্পনা ছিল, বৃহস্পতিবার অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ম্যাচের আগে এই আট ফুটবলারকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে।

Advertisement

কিন্তু তাল কাটে ম্যাচের ঠিক আগে। মাঠে নেমে বার্সা তারকারা যখন সারিবদ্ধভাবে অ্যান্থেম গাইছেন, সেসময়ে গ্যালারিতে তুলে ধরা হয় ‘দ্য এস্তেলাদা’। এই ‘দ্য এস্তেলাদা’ হল স্বাধীনতাকামী কাতালানিয়ার পতাকা। দীর্ঘদিন ধরে স্বাধীন কাতালানিয়ার দাবিতে সুর চড়িয়েছেন এই অঞ্চলের মানুষ। বার্সেলোনাও বারবার জড়িয়ে পড়েছে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ম্যাচের আগে একটি স্বাধীনতাকামী সংগঠন অন্তত ১০ হাজার কাতালানিয়ার পতাকা বিলি করে। ম্যাচের আগে সেই পতাকায় ছেয়ে যায় স্টেডিয়াম।

এহেন পরিস্থিতিতে ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বাতিল করে বার্সা। ক্লাবের প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার কথায়, সংবর্ধনার উপযুক্ত পরিবেশ ছিল না বলেই সংবর্ধনা দেওয়া হয়নি। যেসব সমর্থকরা কাতালোনিয়ার পতাকা প্রদর্শন করেছেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছে স্থানীয় পুলিশ। কিন্তু লাপোর্তো প্রতিবাদীদের পাশে দাঁড়াচ্ছেন। তাঁর মতে, পছন্দমতো পতাকা প্রদর্শনটা ব্যক্তিগত মতপ্রকাশের অধিকার। পতাকা দেখানোর কারণে পুলিশ যেভাবে প্রতিবাদীদের উপর দমনপীড়ন হয়েছ তার প্রতিবাদও করেছেন বার্সা প্রেসিডেন্ট। উল্লেখ্য, শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জেতে বার্সেলোনা। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.