সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন টেলিভিশন সিরিয়াল গুলিতে প্রায় রোজই দেখাচ্ছে শাশুড়ি আর পূত্রবধূর ঝগড়া, তখন সেখানেই উল্টো গল্প শোনালেন গুন্টুরের এক শাশুড়ি মা৷ ছেলের বউকে ভালবেসে উপহার দিলেন তিনি৷ তাও যে সে উপহার নয়, পূত্রবধূকে বাড়িতে শৌচালয় গড়িয়ে দিলেন তিনি৷
অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার শামসুন জানিয়েছেন, নিজের বাবার বাড়িতেও কোনওদিন শৌচালয় ছিল না তাঁর৷ একজন মহিলার পক্ষে বর্ষাকালে মাঠে শৌচকর্ম করতে যাওয়া যে কী কঠিন তা আমি জানি৷ আর তাই আমার পূত্রবধূ সালমার যাতে এমন পরিস্থিতির মুখে না পড়তে হয় এবং তিনি যাতে সুস্থ শরীরে থাকতে পারেন তার জন্য শৌচালয় গড়ার সিদ্ধান্ত নিয়েছি৷
নিজের সঞ্চয়ের ৪০০০ টাকা দিয়ে শৌচালয় তৈরি করিয়েছেন তিনি৷ তাঁর এই প্রচেষ্টার প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্বচ্ছ ভারত অভিযানে শামসুনের এই পদক্ষেপ অবশ্যই আগামী দিনে অনেকের অনুপ্রেরণা হবে৷
সর্বশেষ খবর
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া
-
ফি বৃদ্ধি, হয় না ক্লাস! পাক বিশ্ববিদ্যালয়ে তুলকালাম, পড়ুয়াদের বিক্ষোভের মাঝেই গুলি সেনা আধিকারিকের
-
লক্ষ্য পাহাড়ের উন্নয়ন, এবার কলকাতায় শমীকের সঙ্গে বৈঠকে গোর্খা নেতা গুরুং
-
প্রদেশ কংগ্রেসে আরও কোনঠাসা অধীর! বাতিল রবিবারের যোগদান, তৃণমূলীদের নিয়ে আপত্তি এআইসিসির
-
সেপ্টেম্বরেই ভারতে পুতিন! মস্কোয় বৈঠকে রুশ প্রেসিডেন্টকে মোদির বার্তা পৌঁছে দিলেন জয়শংকর