সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৪৮ ঘন্টায় উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর৷ ভারী বৃষ্টিপাতের প্রভাবে উত্তরাখণ্ডের একাধিক গ্রামে ধস নেমে মৃতের সংখ্যা বেড়েই চলেছে৷ শুধু উত্তরাখণ্ড নয়, উত্তরপ্রদেশ ও হিমাচল প্রদেশের বিক্ষিপ্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭, নিখোঁজ ১৫৷
শনিবার পুলিশ জানিয়েছে, ধসে চাপা পড়া গ্রামগুলি থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে৷ চামোলি এৱং পিথোরাগড় জেলার গ্রামে আরও মৃতদেহ থাকতে পারে বলে পুলিশ আশঙ্কা করছে৷ অন্তত আধদডজন গ্রাম মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বলে সেনা সূত্রে খবর৷ মন্দাকিনী ও নন্দাকিনী-সহ অন্তত ১০টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে৷ আগামী ৪৮ ঘণ্টা উত্তরাখণ্ডের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রশাসন৷ জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা৷
মেঘভাঙা বৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাস্তেদ গ্রাম৷ ওই গ্রামে কমপক্ষে ৩০ জন ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা পুলিশের৷ মেঘভাঙা বৃষ্টিতে ভেঙে পড়েছে ৬০টির বেশি বাড়ি৷ কমপক্ষে ২০০টির বেশি গবাদি পশু মারা গিয়েছে৷ উদ্ধারকাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, আধা সামরিক বাহিনী এবং সেনার উদ্ধারকারী দল৷ তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকারী দল সব বিপর্যস্ত এলাকায় পৌঁছতে পারছে না৷ উদ্ধারকার্যে নামানো হয়েছে পুলিশ কুকুরও৷ ভারী বৃষ্টির জেরে সড়কের উপর দিয়ে জল বইছে৷ যার জেরে গঙ্গোত্রী ধাম যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে৷ ধসের জেরে চম্বা–ঋষিকেশ ৯৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ৷
সর্বশেষ খবর
-
কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে ‘বাঁচাতে’ পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র
-
গালওয়ান নিয়ে আপত্তিকর দৃশ্য! সলমনের ‘মাতৃভূমি’ নিয়ে জটিলতা, সেন্সর বোর্ডে আটকে ছাড়পত্র
-
মধ্যরাতে সালানপুরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত বাড়ি ও দোকান! দগ্ধ কিশোর-সহ একই পরিবারের ৩
-
আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে মাস্টারস্ট্রোক! বিরোধীদের মূল আপত্তির জায়গাও উড়িয়ে দিচ্ছে কেন্দ্র?