সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নামী প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন দেখে বহু কিশোর৷ কারও স্বপ্নপূরণ হয় আর কারও স্বপ্ন থেকে যায় অধরা৷ কেউ আবার স্বপ্নের বোঝা সামলাতে না পেরে বেছে নেন আত্মহত্যার পথ৷
ফের আইআইটিতে পড়ার স্বপ্ন কেড়ে নিল এক কিশোরের প্রাণ৷ শুক্রবার রাতে বিহারের পড়ুয়া ১৭ বছরের প্রিন্স কুমার সিং গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে৷ জানা গিয়েছে, আইআইটির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কোটায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছিল সে৷ ওই প্রতিষ্ঠানের আরও এক ছাত্র এর আগেও আত্মহত্যা করেছিল বলে পুলিশ সূত্রে খবর৷
বিহারের মোতিহারি জেলার বাসিন্দা প্রিন্স কেন আত্মহত্যার পথ বেছে নিল, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা জানা যায়নি৷ পুলিশের তরফে জানানো হয়েছে, তার ঘর থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি৷ জানা গিয়েছে, মারা যাওয়ার কিছুক্ষণ আগেও সে তার বাবা-মা’র সঙ্গে ফোনে কথা বলেছিল৷
প্রিন্সের লেখাপড়ার মান এবং তার পরীক্ষার ফলাফল খতিয়ে দেখছে পুলিশ৷ লেখাপড়ার সঙ্গে আত্মহত্যার কোনও যোগ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে৷ এর পাশাপাশি তার বন্ধুবান্ধবদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
‘সহ অভিনেত্রী হাঁড়ির খবর রাখে!’ সুনীতাকে ‘খুনি’ কটাক্ষে কোমলকে তোপ গোবিন্দার ভাগ্নে বউ কাশ্মীরার
-
খালি পেটে খেলতে হয়েছিল ফাইনালে! এশিয়াডে সোনা জিতে অজানা তথ্য ফাঁস কবাডি অধিনায়কের
-
বেআইনি চক্রের ষড়যন্ত্র! বর্ধমানের নার্সিংহোমে শিশুমৃত্যুতে গ্রেপ্তার ২ কর্ণধার
-
অর্থের অভাবে জোটেনি শিক্ষক, কনস্টেবলের ‘বিনামূল্যের’ কোচিংয়ে পড়েই পুলিশে চাকরি ২১ জনের
-
মুসলিম বলেই নাবালিকা স্ত্রী’র সঙ্গে যৌন সম্পর্কে ছাড় নয়! বড় সিদ্ধান্ত দিল্লি হাই কোর্টের