সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা শহর জুড়ে মহিলাদের জিনস পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হচ্ছে ভোপালে৷ সৌজন্যে শহরের জৈন মন্দিরগুলি৷ তাদের এককাট্টা প্রতিবাদেই শহর জুড়ে বলবৎ হতে চলেছে এই নিয়ম৷
জৈন পঞ্চায়েত প্রেসিডেন্ট দিগম্বর রমেশ চৌধুরির মতে, যে সমস্ত মহিলারা মন্দিরে আসবেন তাঁদের জিনস, টপ বা কোনও স্বচ্ছ পোশাক পরা উচিত নয়৷ একই নিয়ম অবশ্য পুরুষদের ক্ষেত্রেও চালু করা হচ্ছে৷ জিনসের বদলে পাজামা, পাঞ্জাবী পরে মন্দিরে প্রবেশের পক্ষেই মত দিয়েছে জৈন পঞ্চায়েত৷ ভোপালের সমস্ত জৈন মন্দিরই এই নিয়মের পক্ষপাতী৷ ফলে মন্দিরে ঢুকতে গেলে মহিলাদের জিনস পরা ছাড়তেই হবে বলে মনে করা হচ্ছে৷
গোটা দেশ জুড়েই যেন জিনস পরার উপর এ বছর কোপ পড়েছে৷ হরিয়ানাতেও শিক্ষক, শিক্ষিকাদের জিনস পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ শিক্ষকরা সমাজের রোল মডেল বলে তাঁদের জিনস পরায় আপত্তি তোলা হয়েছিল৷ কেরলেও মুসলিম মহিলাদের জিনস পরতে নিষেধ করা হয়েছিল৷ সেই তালিকায় নয়া সংযোজন ভোপাল৷ ইতিমধ্যেই এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷ যে মহিলারা জিনস পরেন তাঁদের কি ভগবান আশীর্বাদ করেন না, নানা মহলে এখন এ প্রশ্নেরই ঘোরাঘুরি৷
সর্বশেষ খবর
-
ব্যাট ধরতেই জানেন না! দিব্যি খেলছেন কোটি টাকার লিগে, কার ক্ষমতাবলে সুযোগ দেব চৌধুরীকে?
-
৯ দিনের যমে-মানুষের লড়াই! গোঘাটে সাপের কামড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর
-
নিগ্রহের অভিযোগ জানাতে গিয়ে ফের হেনস্তা! ভরা রাস্তায় মহিলাকে নির্যাতনে অভিযুক্ত তৃণমূল নেতা
-
হড়পা বানে ভয়ংকর অবস্থা নেপালে! নিখোঁজ ৯ পুলিশকর্মী, জলের তলায় বহু গ্রাম, সেতু
-
‘জল খাবি? আয়…’, শিশুকে ডেকে যৌন হেনস্তা প্রৌঢ়ের! গড়ফার ঘটনায় শোরগোল