Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Garfa

‘জল খাবি? আয়…’, শিশুকে ডেকে যৌন হেনস্তা প্রৌঢ়ের! গড়ফার ঘটনায় শোরগোল

পুলিশ সূত্রে খবর, ৪ বছরের শিশুর পরিবার থানায় অভিযোগ জানায়। অভিযুক্ত প্রৌঢ় এখনও পলাতক।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৪:৩৫

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৪:৩৫

options
link
‘জল খাবি? আয়…’, শিশুকে ডেকে যৌন হেনস্তা প্রৌঢ়ের! গড়ফার ঘটনায় শোরগোল zoom
গড়ফার আবাসনে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে, প্রতীকী ছবি
Advertisement

খাস কলকাতায় ফের শিশুর যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে শোরগোল! বুধবার সকালে গড়ফার (Garfa) একটি আবাসনে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। চার বছরের শিশুর পরিবার এনিয়ে গড়ফা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত পলাতক, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এলাকায় এনিয়ে তীব্র চাঞ্চল্য।

ঘটনা ঠিক কী? পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, তা খানিকটা এরকম। গড়ফার আবাসনে পরিবারের সঙ্গে থাকে চার বছরের ওই শিশু। বুধবার সে পাশের ফ্ল্যাটে কাকার কাছে গিয়েছিল। সেসময় কাকা বাড়িতে ছিলেন না। অভিযোগ, বাচ্চাটিকে দেখে প্রতিবেশী এক প্রৌঢ় ডাকে। তাকে জল খাওয়ানোর নাম করে ডেকে আবাসনের ছাদে নিয়ে যায়। এরপর তাকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। বাচ্চার কান্না শুনে পরিবারের লোকজন ছুটে যান। কিন্তু সেখানে আর ওই ব্যক্তিকে দেখা যায়নি। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Advertisement

এরপরই গড়ফা থানায় অভিযোগ জানায় ওই পরিবার। তাদের অভিযোগ প্রতিবেশী বছর পঞ্চান্নর ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যে নিগৃহীত শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এমন ঘটনা শিশুমনে অত্যন্ত খারাপ প্রভাব ফেলবে, এই আশঙ্কা পরিবারের। মা-বাবা ও পরিবারের সদস্যরা তাকে আগলে রাখার পাশাপাশি মনোবিদের পরামর্শ গ্রহণের কথাও ভাবছেন। গড়ফার মতো এলাকায় এমন ঘটনার কথা শুনে সকলে স্তম্ভিত। শহরের শিশু নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে পুলিশের উপর আস্থাপ্রকাশ করেছে পরিবার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.