নিউজিল্যান্ড – ১৯০ (লাথাম ৭৭)
ভারত – ১৯৪/৪ (বিরাট ৮৫*)
৬ উইকেট জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলে কি সেরা ফিনিশারের নামটা পাল্টে গেল? গত কয়েক বছর যাঁকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতাতে দেখা যেত, তাঁর জায়গা কি অন্য কেউ দখল করলেন? সুপার সানডেতে টিম ইন্ডিয়ার জয় দেখার পর অনেকের মনেই হয়তো এমন প্রশ্ন উঠতে শুরু করেছে৷
স্কোরবোর্ডে তখন জ্বলজ্বল করছে ১৮৮ রান৷ জয়ের জন্য বাকি আর তিন রান৷ সোধির ডেলিভারিকে স্ট্রেট ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন বিরাট কোহলি৷ ধরমশালায় প্রথম ওয়ানডে ম্যাচে জয় পকেটে পুরল ভারত৷ দেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের মতোই এদিন সুন্দর একটি ম্যাচ উপহার পেলেন দর্শকরা৷
রোহিত, রাহানে, ধোনিরা অল্প রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও আজকাল গ্যালারিতে বসে থাকা দর্শকরা হতাশ হন না৷ জয়ের বিষয়ে আত্মবিশ্বাস হারায় না ভারতীয় ড্রেসিং রুমও৷ কারণ ‘বিরাট’ অস্ত্র যতক্ষণ থাকে, জয়ের আশাও বেঁচে থাকে৷ আর সেই আশার ফের পূর্ণ মর্যাদা দিলেন ভারতের টেস্ট অধিনায়ক৷ দলকে জিতিয়ে ৮৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি৷
তবে এদিন বিরাটের রানে যতই সহজ জয় আসুক, ভিতটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন দুই বোলার৷ অমিত মিশ্র ও হার্দিক পাণ্ডিয়া৷ আইপিএল-এর দৌলতে পাণ্ডিয়া ইতিমধ্যেই চেনা মুখ হয়ে উঠেছেন৷ আইপিএল মুম্বইয়ের হয়ে নজরও কেড়েছিলেন৷ জীবনের প্রথম একদিনের ম্যাচে ভারতের জার্সি গায়ে তিনি করেন, সেদিকে নজর ছিল দর্শকদের৷ হতাশ করেননি৷ ৭ ওভারে ৩১ রান দিয়ে তিনটে উইকেট ঝুলিতে ভরে অভিষেকেই ম্যাচের সেরা হয়ে গেলেন তিনি৷ তিন উইকেট তুলে নিয়ে ওয়ানডেতে ৫০টি উইকেটের মালিক হয়ে গেলেন অমিত মিশ্র৷ নিউজিল্যান্ডের ৭ উইকেটে ৭১ রানের মতো খারাপ পরিস্থিতি থেকে দলকে অনেকটা টেনে তোলেন লাথাম৷ ৪৩.৫ ওভারে ১৯০ রানে শেষ হয় কিউয়িদের ইনিংস৷ জবাবে ৩৩.১ ওভারে চার উইকেট হারিয়েই জয় হাসিল করল ধোনিবাহিনী৷
সর্বশেষ খবর
-
স্ত্রীকে গলা কেটে ‘খুন’ করে এসেই মেট্রোয় ঝাঁপ! বেলগাছিয়া মেট্রোয় ‘আত্মহত্যা’র নেপথ্যে কোন ঘটনা?
-
‘আমাদের সঙ্গে অন্যায় হয়েছে’, বিশ্বকাপে ভোগান্তি নিয়ে ফিফাকে তোপ ইরান অধিনায়কের
-
শহিদ তুমি কার! ২১ জুলাই নিয়ে দড়ি টানাটানি দুই তৃণমূলের, সিপি-কে চিঠি ঋতপন্থীদের
-
ছানি নিয়ে এই ৩ ভুল ধারণা কাড়তে পারে দৃষ্টিশক্তি! সতর্ক করলেন চক্ষু বিশেষজ্ঞ
-
‘গভীর রাতে স্বামী আর ছেলের ফারাকই বুঝতে পারি না’, মারাত্মক বিড়ম্বনায় ফারহা