স্টাফ রিপোর্টার: কে জানে বিরাট কোহলির হয়তো বেঙ্গালুরুর কথা মনে পড়ে যাচ্ছিল! গতবছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে প্রথম দিন খেলা হওয়ার পর আর মাঠে বল পড়েনি৷ ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ টেস্টেও তাই৷ বেঙ্গালুরুতে না হয় টানা বৃষ্টি হয়েছিল৷ এখানে মাত্র ২২ ওভার খেলা হল৷ টেস্টে এমন ছবি ভাবা যায় না৷ প্রশ্ন উঠছে, পোর্ট অফ স্পেনের পরিকাঠামো নিয়েই৷ অনেকেই প্রশ্ন তুলে দিয়েছেন, রোদ ওঠা সত্ত্বেও ম্যাচ শুরু করা গেল না কেন! পঞ্চম দিনও খেলা বাতিল করে দেওয়া হল৷ আর ভারতও টেস্টে একনম্বর জায়গায় থাকতে পারল না৷ বিরাটরা যদি ৩-০ জিততেন, তাহলে শীর্ষে থাকতে পারতেন৷

যদিও সে’সব নিয়ে মনে হল না ভারতীয় শিবিরে খুব একটা হাহুতাশ রয়েছে৷ ট্রফি হাতে বিরাটের হাসিমুখ বলে দিচ্ছিল কতটা তৃপ্ত তিনি৷ বিদেশের মাটিতে সিরিজ জয়৷ বিরাট বলে দিচ্ছেন, এই ফর্ম সামনের সিরিজগুলোতেও ধরে রাখতে হবে৷ “দারুণ সফর গেল ৷ বেশ কয়েকটা জায়গায় উন্নতির দরকার ছিল, সেটা করতে পেরেছি৷ আমার কাছে এই সিরিজে সবচেয়ে ইতিবাচক দিক ঋদ্ধিমান লোয়ার অর্ডারে রান করছে৷ অশ্বিন ছয় নম্বরে নেমেও মানিয়ে নিয়েছে৷ ঋদ্ধি, অশ্বিন এই সিরিজের সেরা প্রাপ্তি৷ একটা জিনিস লক্ষ করে দেখবেন, যে টিম টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করছে, তাদের লোয়ার অর্ডার কণ্ট্রিবিউট করে৷ এই জায়গায় আমরা বেশ শক্তিশালী৷” বক্তব্য কোহলির৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের