সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষের সামনে জোরালো ধাক্কা আসতে চলেছে৷ গত প্রায় ৪০ বছরের মধ্যে পাবলিক প্রভিডেণ্ট ফান্ডে সুদের হার এবার সবচেয়ে কম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা৷ স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে পাবলিক প্রভিডেণ্ট ফান্ড (পিপিএফ) যথেষ্ট জনপ্রিয়৷ এবার তার সুদের হার ৮ শতাংশের নিচে নেমে যেতে পারে, যা ১৯৭৯ সালের পর কখনও হয়নি৷
সাধারণত পিপিএফ বা অন্য অনেক স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার সরকারি ঋণপত্রের উপর নির্ভর করে৷ দশ বছরের মেয়াদে সরকারি ঋণপত্রের সুদের হার গত তিন বছরের মধ্যে সবচেয়ে কম ৭.৩০ শতাংশের আশপাশে ঘোরাফেরা করছে৷ অর্থাত্ ঋণপত্র থেকে প্রাপ্য কমে গেলে স্বাভাবিকভাবেই পিপিএফে সুদের হারও কমাতে বাধ্য হবে সরকার৷ গত ১ এপ্রিল থেকে স্বল্প সঞ্চয়ে নতুন নীতি কার্যকর হয়েছে৷ যেখানে আগের তিন মাসে সরকারি ঋণপত্র ও বন্ডের উপর ভিত্তি করে প্রতি তিন মাসে সুদের হার নির্ধারিত হবে৷
সর্বশেষ খবর
-
কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো থেকে সরল লুমিনাস ক্লাব! ভবিষ্যৎ কী?
-
কলম্বিয়া ম্যাচে বিশেষ সোনালি বুট পরে নামবেন রোনাল্ডো, কে উপহার দিল, কত দাম?
-
অতি লোভে তাঁতি নষ্ট! ৩৪ তারকাকে নিয়ে কেমন হল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?
-
মেসিকে ছাড়, ভিনির বেলায় ফাউল! রেফারির বিরুদ্ধে ফিফায় নালিশ ঠুকল ক্ষুব্ধ ব্রাজিল
-
খাঁচায় বন্দি পাখি আর স্বাধীনতার অসহনীয় ভার! ‘পিঞ্জর’-এর ট্রেলার যেন সমাজের আয়না