সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনার গুলিতে ‘মোস্ট ওয়ান্টেড’ হিজবুল মুজাহিদিন নেতা বুরহান ওয়ানির মৃত্যুতে থমথমে কাশ্মীর৷ শ্রীনগর-সহ অন্যান্য স্থানে কারফিউ জারি করা হয়েছে৷ নিরাপত্তার স্বার্থে আপাতত স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা৷
সঈদ আলি শাহ গিলানি, উমর ফারুক, মহম্মদ ইয়াসিন মালিকের মতো বিচ্ছিন্নতবাদী নেতাদের গৃহবন্দী করা হয়েছে৷ আজ কাশ্মীর জুড়ে বনধের ডাক দিয়েছেন হুরয়্ত নেতারা৷ শুক্রবার বিকেলে ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রে খবর পেয়ে সেনা-পুলিশ যৌথ অভিযানে বুরহান-সহ তিন জঙ্গিকে নিকেশ করে৷ বুরহানের শেষকৃত্যে যোগ দিতে আজ কয়েক হাজার মানুষের জমায়েত কেন্দ্রীয় গোয়েন্দা ও সেনাকে চিন্তায় ফেলে দিয়েছে৷
বিচ্ছিন্নতাবাদী নেতার বুরহানের মৃত্যুর প্রতিবাদে পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা৷ পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষে তিনজনের মৃত্যুর খবর মিলেছে অসমর্থিত সূত্রে৷ কয়েকটি স্থানীয় সংবাদ চ্যানেল ও রেডিও বুরহান ওয়ানির বক্তব্য রিলে করে শোনানো হচ্ছে বলে খবর সংবাদসংস্থা সূত্রে৷ স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছরে আজাদ কাশ্মীরের দাবি তুলে বিচ্ছিন্নতাবাদীদের ‘পোস্টার বয়’ হয়ে উঠেছিল ২২ বছরের বুরহান৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে দেওয়া হয়েছে৷ কাশ্মীরে বারামুল্লা থেকে বানিহাল ট্রেন পরিষেবাও স্তব্ধ৷
পুলিশ সূত্রে খবর, শ্রীনগরের ছয়টি পুলিশ স্টেশনে, পুলওয়ামা ও অনন্তনাগে কারফিউ জারি রয়েছে৷ শুক্রবার রাতে বুরহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে৷ জম্মু বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে৷ বন্ধ পেট্রল পাম্প, বাজার, অফিস৷ সরকারি দফতর খোলা থাকলেও উপস্থিতির হার কম৷ স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে৷ কাশ্মীর সেন্ট্রাল ইউনিভার্সিটির সমস্ত পরীক্ষা স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
ডিএমকের সঙ্গ ছাড়ল আরও এক জোটসঙ্গী, ‘নিঃসঙ্গ’ স্ট্যালিন কি এবার বিজেপির সঙ্গী?
-
যুদ্ধের রক্তচক্ষু-রাজনীতিতে বারবার প্রভাবিত বিশ্বকাপ! তবু জিতে গিয়েছে ফুটবল
-
পালিয়েও বাঁচলেন না, বাড়ি ফিরতেই তৃণমূল নেতাকে জুতোপেটা মহিলাদের! ভাইরাল ভিডিও
-
এবার সিনেপর্দায় জুবিনের স্মৃতিচারণ, জীবনীচিত্রতে অভিনয়ে টলিপাড়ার কোন কোন বাঙালি?
-
অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য সন্তানসংখ্যা নির্ধারণ? বিভ্রান্তি দূর করলেন শমীক ভট্টাচার্য