সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনে ব্যবসা জমানো কেএফসি বা অ্যাপলের সময়টা বিশেষ ভাল যাচ্ছে না! কারণ, গোটা চিন জুড়েই কেএফসি বা অ্যাপলের যত আউটলেট রয়েছে – সেগুলি বয়কট করার ডাক দিয়েছেন চিনা জাতীয়তাবাদীরা৷ কয়েকজন অত্যুৎসাহী আবার ভাঙচুরও করছেন মার্কিন ব্যবসায়ীদের দোকানপাট৷
বিতর্কিত দক্ষিণ চিন সাগর নিয়ে আমেরিকা-চিন বাগযুদ্ধের প্রভাব এখন সরাসরি গিয়ে পড়েছে চিনে ব্যবসা জমানো মার্কিন সংস্থাগুলির উপর৷ ম্যানিলাকে ওয়াশিংটনের সমর্থনে বেজায় চটেছে বেজিং, চটেছেন দেশপ্রেমীরাও৷ প্রতিবাদ জানাতে দেশপ্রেমীরা প্রকাশ্যে আইফোন ভেঙে ফেলছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনেও৷ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেই এই পন্থা বেছে নিয়েছেন তারা, দাবি চিনা মিডিয়ার৷ বিশেষজ্ঞরা কিন্তু এই প্রবণতাকে বিপজ্জনক আখ্যা দিচ্ছেন৷ তাঁদের মতে, এর ফলে বিভিন্ন আন্তর্জাতিক বহুজাতিক সংস্থা চিনে বিনিয়োগ করতে ভয় পাবে৷
যদিও চিনের সরকারি সংবাদমাধ্যম এই বিশৃঙ্খলতার নিন্দা করে জানিয়েছে, “দেশপ্রেম দেখানোর কোনও সঠিক পন্থা এটা নয়৷” হেনান প্রদেশে বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে খবর৷
সর্বশেষ খবর
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!
-
বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা?
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
তড়িঘড়ি দেহ সৎকারে চাপ! নির্মল-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর অভয়ার বাবার, ঠিক কী ঘটেছিল শ্মশানঘাটে?